বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও গভীর, ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়| Heavy rain likely in all districts in South Bengal


অয়ন ঘোষাল: অভূতপূর্ব অবস্থা কলকাতার। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ১০০ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ। যেকোনো মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।  দিনের বিভিন্ন সময় একাধিক স্পেলে আজ বৃষ্টি কলকাতায়। 

বৃষ্টি এবং দমকা হাওয়ার জেরে কলকাতার তাপমাত্রায় বড়সড় পতন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হুহু করে নেমে স্বাভাবিকের চেয়ে সাড়ে ৬ ডিগ্রি কমে ২৭.৭ ডিগ্রি। একইভাবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কমে ২৩ ডিগ্রি। বেনজির ভাবে জুন মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা শহরে দিন ও রাতের তাপমাত্রার ফারাক মাত্র সাড়ে ৪ ডিগ্রি। 

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আজও। কাল শুক্রবার এবং পরশু শনিবার ভারী বৃষ্টির বিরতি। রবিবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আজ বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

কাল শুক্রবার ও পরশু শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। 

সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একটু বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। 

আরও পড়ুন-১১৯ ফোন-কল, আরও ১ নতুন ‘নাম’! হাড়হিম মেঘালয় হত্যাকাণ্ডে রহস্য আর ফুরোচ্ছে না…

আরও পড়ুন-‘আমার নাতি খুনি’! আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেলেন সোনমের প্রেমিক রাজের…

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর আরো গভীর হয়েছে। বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এটির অবস্থান। আজ বিকেলের পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। দুপুরের পর এর অভিমুখ হবে ঝাড়খন্ড। 

আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে বাংলা এবং উড়িশা উপকূলের সমুদ্র উত্তাল। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টি। ভারী বৃষ্টি থেকে  অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঝোড়ো হাওয়া।

আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।  বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।  শুক্র, শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। সোমবার ফের ভারী বৃষ্টি নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *