জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বাংলার জন্য বিজেপিই যথেষ্ট’। নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ‘দিলীপ ঘোষ নিজের দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন’, পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের।
আরও পড়ুন: Kolkata: ড্রিল মেশিন দিয়ে পায়ে ফুটো, তিন দিন নারকীয় অত্যাচার! চোর সন্দেহে বেঘোরে প্রাণ গেল যুবকের…
দিলীপ বলেন, ‘আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। দল গঠন করার দরকার নেই। সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আমরা ওই ধরণের রাজনীতি করি না’।
নাম, হিন্দু সেনা’। ছাব্বিশের আগে বাংলার নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে জোর জল্পনা চলছে। শোনা যাচ্ছে, নতুন এই দল গঠনের নেপথ্যে নাকি দীর্ঘদিনের এক বিজেপি নেতা! সূত্রের খবর, শুক্রবার সল্টলেকে এক গোপন ঠিকানায় তৈরি হয়ে গিয়েছে ব্লু-প্রিন্টও। বৈঠকে ছিলেন বিজেপির বেশ কয়েকজন পুরনো কিন্তু ‘নিষ্ক্রিয়’ নেতা-সহ মোট ২৫ জন।
তৃণমূল নেতা কুণাল ঘোষের অবশ্য দাবি, ‘দিলীপ ঘোষ নিজের দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। এর সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই’। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যিনি যেভাবে বিপদে পড়েন, তাঁর পরিবার ও তাঁদের সঙ্গে থাকেন। এরমধ্যে আমরা হিন্দু, মুসলমান, খ্রীস্টান ধর্ম খুঁজতে যায় না। ওরা উন্নয়ন দেখে না, ওরা ধর্ম খুঁজতে যাই না। ওরা উন্নয়ন দেখে না, ওরা ধর্ম খুঁজতে যায়। আমরা মনে করি, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে যতগুলি সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, সবধর্মের জন্য, সববর্ণের জন্য। সেকারণেই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ছে। মানুষ তৃণমূলের পাশে থাকছে। আর বিজেপি এইসব কথা বলার জন্য ভোট রোজ কমছে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
