জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের রহস্যমৃ*ত্যু! মেয়ের বিস্ফোরক অভিযোগে…বাড়িতেই…| Pak TikToker Sumeera Rajput found dead Daughter alleged she was poisoned for refusing marriage proposal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় পাক টিকটকার সুমিরা রাজপুতের রহস্যমৃত্যু। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাড়িতেই উদ্ধার হয় ইনফ্লুয়েন্সারের মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুমিরাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল, নাকচ করায় হয়তো তাকে বিষ খাওয়ানো হয়েছে।

আরও পড়ুন:UP Shocker: দিনের পর দিন মারধর, খুনের হুমকি! পুলিসের স্ত্রীই নির্যাতিতা… ভয়ংকর শেষ ভিডিয়োয়…

জানা গিয়েছে, সুমিরার এক পনেরো বছরের মেয়ে আছে। সেও একজন টিকটক ক্রিয়েটর। সুমিরার মেয়ের অভিযোগ, সন্দেহভাজনরা তার মাকে বিষের ট্যাবলেট দিয়ে খুন করেছে। বিয়ের জন্য মাকে চাপ দেওয়া হচ্ছিল। ঘটনাটি ঘটে, সিন্ধুর ঘটকি জেলায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় মহিলাদের প্রতি সহিংসতা ও জোরপূর্বক বিয়ের ঘটনা নিয়ে জনগণের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

পুলিস ইতোমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে। ঘোটকি জেলার পুলিস অফিসার আনোয়ার শেখ রেণুর মেয়ের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন, তবে তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। পুলিস তদন্ত করছে এই মৃত্যুর পেছনে কোনও অপরাধের কাজ ছিল কি না।

ময়নাতদন্তে জানা গিয়েছে, বিষক্রিয়ার ফলেই সুমিরার মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বাবু রাজপুত ও মোহাম্মদ ইমরান নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিস এখনও নিশ্চিত নয় যে এটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনের সঠিক কারণ কী।

আরও পড়ুন:Wife poisons Husband: পরপুরুষের অমোঘ টান! প্রথমবারের বিষে মরেননি, প্রেমিককে সঙ্গে নিয়ে পরেরবারেই খতম স্বামী…

সুমিরা রাজপুত সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। টিকটকে তাঁর ৫৮,০০০ ফলোয়ার এবং ১০ লক্ষের বেশি লাইক ছিল।

উল্লেখ্য, গত মাসে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে ইসলামাবাদে তার বাড়িতে গুলি করে খুন করা হয়। অভিযুক্ত উমর হায়াতকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিস জানিয়েছে। যদিও এমন ঘটনা পাকিস্তানে জনজীবনে নারীদের ওপর চলমান সহিংসতার দিকটি তুলে ধরে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *