বোলপুরে জেলা কোর কমিটির বৈঠকে মমতা,কনভেনর হলেন কেষ্ট! Anubrata Mandal appointed as covernor of TMCs core commitee in Birbhum


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নজরে ছাব্বিশ। বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূলের কোর কমিটির কনভেনর করা হল দলের প্রাক্তন জেলা সভাপতিকেই। 

আরও পড়ুন:  Mamata Banerjee: বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাতে বোলপুরেই বড় পদক্ষেপ মমতার…

গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে সফরে গিয়ে এবার সেই কোর কমিটির সঙ্গে বৈঠক করলেন তিনি। কবে? আজ সোমবার। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘কোর কমিটি ভালো কাজ করছে। আশিষ বন্দ্যোপাধ্য়ায় ও অনুব্রত মণ্ডল দু’জনেই সিনিয়র।  যৌথভাবে সব কাজ দেখবে’। এরপর কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত।

কোর কমিটিতে অবশ্য  প্রভাব বেশি ছিল অনুব্রত ঘনিষ্ঠদেরই। বস্তুত, কোর কমিটিতে বাদ পড়েছিলেন অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। পরে অবশ্য তাঁকে কমিটিতে নেওয়া হয়।  গত বছর পুজোর আগেই জামিন পান অনুব্রত। কিন্তু কেষ্ট গড়ে ফেরার পরেও বীরভূমের দলের কোর কমিটির উপরেই আস্থা রাখে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অনুব্রত অবশ্য় জেলা সভাপতি ছিলেন। এরপর চলতি বছরের সাংগঠনিক রদবদল হয় তৃণমূলে। তখন বীরভূমে দায়িত্ব দেওয়া হয় কোর কমিটিকেই। জেলা সভাপতি নয়, কোর কমিটির সদস্য হন অনুব্রত।  কিন্তু অনুব্রত-কাজল দ্বন্দ্বে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল।  

আরও পড়ুন: Mamata Banerjee: ‘কেন্দ্রে ক্ষমতায় আছ, ভাবছ এজেন্সি দিয়ে খেলে যাবে! দামামা বাজিয়ে দেব’, বোলপুরে বিস্ফোরক মমতা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *