জল্পনাই সত্যি হল, ১৭ অগস্টই ডার্বি, জানিয়ে দিল ডুরান্ড কমিটি… Mohun Bagan to play against East Bengal in quater final of Durand cup in Kolkata


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা নয়, সত্য়ি! ১৭ অগস্ট, রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল। নক আউট পর্বের বাকি ম্য়াচের সূচিও চূড়ান্ত হয়ে গেল। 

আরও পড়ুন:  India’s Squad For Asia Cup 2025: এশিয়া কাপের বিরাট আপডেট, ৩ সুপারস্টারকে বাদ দিয়েই দল ঘোষণা! যশস্বী জয়সওয়াল এবং…

ডুরান্ড কাপে গ্রুপ লিগে খেলা। এবার নকআউট। কোয়ার্টার ফাইনালে ওঠেছে কলকাতার দুই প্রধান। তাহলে কি ১৭ অগাস্ট কলকাতায় ফের ডার্বি? আশায় বুক বেঁধেছিলেন দুই দলের সমর্থকরাই। শেষপর্যন্ত মোহন-ইস্ট সমর্থকদের হতাশ করল না ডুরান্ড কমিটি।

ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ১৬ অগাস্ট। শিলংয়ে খেলবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। সেদিনই কোকরাঝাড়ে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নর্থইস্ট ইউনাইটেড এবং বড়োল্যান্ড। ১৭ অগাস্ট জামশেদপুরে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নামবে কলকাতার আর টিম ডায়মন্ড হারবার এফসি।  প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এরপর ১৭ অগাস্ট কলকাতায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে হবে ডার্বি। তবে প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়েই কলকাতার এক প্রধানের বিদায় নিশ্চিত।

আরও পড়ুন:  Cristiano Ronaldo Gets Engaged To Georgina Rodriguez: চুপিচুপি বাগদান রোনাল্ডোর! জর্জিনার অনামিকায় জ্বলছে ৫ সেমির ওভাল হিরে, দাম জানেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *