Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তাল পরিস্থিতি! উত্তর থেকে দক্ষিণে তুমুল বৃষ্টি… কবে কমবে দুর্যোগ?


সন্দীপ প্রামাণিক: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি। শক্তিশালী হয়ে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। বাংলার মৎস্যজীবীদের জন্য এর রাজ্যের উপকূলে কোনও সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। 

আরও পড়ুন:Purulia: ঘাতক পরকীয়ায় র*ক্তাক্ত পুরুলিয়া! প্রেমিকই মা*রল যুবতী, তাঁর বোন ও মেয়েকে… রেললাইনে…

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সর্তকতা। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

দক্ষিণবঙ্গ:

দক্ষিণবঙ্গে আজ নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন:Jalpaiguri: দাদাকে রাখি পরিয়ে ফেরার পথে হাড়হিম কাণ্ড! বোনকে মাদক পাউডার দিয়ে অজ্ঞান করিয়ে… ভয়ংকর…

উত্তরবঙ্গের প্রবল বৃষ্টি হলেও সেই বৃষ্টি রেকর্ড নয়। প্রতিবছরই বর্ষার সময় এরকম বৃষ্টি হয়।

সতর্কতা ও পরামর্শ:
নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নীচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *