বাংলায় কথা বললে কি কান কেটে দিতে হবে? ভাষা নিয়ে ফের সোচ্চার মমতা, দিলেন SIR অস্ত্রে শান..Mamata banerjee on Discrimination against Bengalis


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘যাঁরা নাগরিকত্ব দেবে চিত্‍কার করেন, তাঁরা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্য়বস্থা করেন’। প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘সবটাই আমি জানি। এই SIR-র নামে NRC করার প্রক্রিয়া চালাচ্ছিল। এখনও চালাচ্ছে’।

আরও পড়ুন:  Jadavpur Student Arrested: ছেলের নামে কেন ‘লুক আউট নোটিস’! বুঝতে পারছেন না হিন্দোলের অধ্যাপক বাবা…

SIR বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। বিহারের ভোটার তালিকা থেকে সাড়ে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, কমিশনকে সেই তালিকা প্রকাশ্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে সাফ জানিয়ে দিয়েছে, বিহারে আধার কার্ড দেখিয়ে ফের ভোটার তালিকায় নাম তোলা যাবে। 

এদিন বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী বলেন, ‘আজকে বিহার একটু রিলিফ পেয়েছে। একটা রাজ্য যদি পায়, অন্য রাজ্য়ও তো পাবে!আমরাও আইনজীবী দিয়েছিলাম।  কারণ, এই ইস্যুটাকে প্রথম আমি ধরেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি দেখেছিলাম, আমাদের একটা ভোটারের সঙ্গে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে। গুরগাঁওয়ে লোকের নাম দিয়ে দিয়েছে, রাজস্থানের লোকের নাম দিয়ে দিয়েছে। খুঁজে বের করে, চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম’।

বাংলায় শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। মুখ্যমন্ত্রী বলেন, ‘হঠাত্‍ করে দেখলাম, SIR হবে। বুঝতে পারলাম না, SIR-র মানে কি।  আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে। পাসপোর্ট, ক’টা লোকের আছে? মারাত্বক যেটা বসেছিল, সেটা জন্মতারিখ। বাবা-মায়ের জন্মতারিখ আনতে হবে। ২০০২ যদি বেস ধরি, তাহলে ২০০২ সালে যে জন্মেছে,  তার বাবা-মার নিশ্চয়ই তখন ২০ থেকে ২৫-র মধ্যে বয়স ছিল। তাহলে কত হল? ১৯৮২। ১৯৮২ সালে কতজন বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট আছে!  থাকবে কী করে! কারণটাই তো বুঝতে পারছে না। গায়ের জোর দেখাচ্ছে। এখন যাঁরা ক্ষমতা আছেন’।

মুখ্যমন্ত্রী আরও বক্তব্য. ‘বাংলাদেশ থেকে যাঁরা এক কাপড়ে চলে এসেছিল। দেশবিভাগের পর, যাঁরা বৈধ নাগরিক, আনতে পেরেছে কিছু? কোথাও পাবে? বোঝার ক্ষমতা নেই। যাঁরা নাগরিকত্ব দেবে চিত্‍কার করেন, তাঁরা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্য়বস্থা করেন। ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে নিয়ে চিন্তা নেই। কিন্তু বিরোধী রাজ্যগুলি তো ওদের টার্গেট। বাংলার অন্যতম টার্গেট’।

আরও পড়ুন:  Red Road: শহর জুড়ে নাকা চেকিং, ১৩টি জোনে ভাগ রেড রোড! স্বাধীনতা দিবসের চূড়ান্ত প্রস্তুতি কেমন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *