Bula Chowdhury: CCTV ঢেকে দিয়ে বুলা চৌধুরীর বাড়িতে ভংয়কর চুরি! অনুমান কোনও স্থানীয়…


পিয়ালি মিত্র: সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে মেডেল  চুরির ঘটনায় স্থানীয় কোনও মাদকাসক্ত বা চোরের হাত থাকতে বলে অনুমান। এই বাড়িটি তালাবন্ধ থাকে। কলকাতাতে থাকেন বুলা চৌধুরী। একজন কেয়ারটেকার থাকেন বলেই সূত্রের খবর। বুলা চৌধুরী গত ১৯ জুলাই শেষবার এই বাড়িয়ে এসেছিলেন বলে জানা যায়। অসুস্থ থাকায় আসতে পারেননি অনেকদিন। ফলে বাড়িটি যে ফাঁকা থাকে সে বিষয়ে ধারণা ছিল চোরের। 

আরও পড়ুন, Nurse Death: প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন! নার্সের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে গোল…

বাড়ি পিছন দিকে রেল লাইন আছে। সেই দিক থেকে গ্রীল কেটে ভিতরে ঢোকে। তিনটি সিসিটিভি রয়েছে বাড়িতে সবগুলো ঢেকে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে ১০-১২ মেডেল ও কিছু ট‍্যাপ চুরি করা হয়েছে। মেডেলগুলি হল রুমে সাজানো ছিল, তবে সেগুলো ছাড়া ওই রুমে আরও মূল্যবান আর্টওয়ার্ক থাকলেও সেগুলি অবশ্য চুরি করা হয়নি। বাড়ি যেহেতু ফাঁকা ছিল, নির্দিষ্ট কতদিন আগে চুরি হয়েছে তা স্পষ্ট নয়।

শুক্রবার বিষয়টি নজরে আসে। সিসিটিভির ডিভিআর নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। প্রসঙ্গত, সাতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরির খবর পাওয়া যায় শুক্রবার। খোয়া যায় পদ্মশ্রী-সহ যাবতীয় পুরস্কার ও মেডেল। এমনকী, বেসিনের কল, লক্ষ্মীর ঘটও! অভিযোগ দায়ের করা হয় উত্তরপাড়ায় থানায়।  নাম, ‘সুন্দর বাড়ি’। বুলা চৌধুরীর আদিবাড়ি হিন্দমোটরের দেবাইপুকুর এলাকায়। এই বাড়ি থেকেই সাঁতারে হাতেখড়ি তাঁর। 

এদিন বাড়িতে গিয়ে দেখেন, পিছন দিকে গেটের তালা ভাঙা। উধাও বুলা চৌধুরীর যাবতীয় পুরস্কার, মেডেল ও স্মারক। সঙ্গে বিষয়টি উত্তরপাড়া থানায় জানানো হয়। জানা গিয়েছে, এর আগেও তিনবার চুরি হয়েছিল বুলা চৌধুরীর বাড়িতে। থানায় অভিযোগ দায়ের করার পর, কিছুদিনের জন্য় পুলিস পিকেটও বসানো হয়েছিল। তারপর থেকে বাড়িটি ফাঁকাই থাকত।

আরও পড়ুন, Digha Jagannath Temple: ভক্তির সাগর দীঘায় এখন জনসুনামি! জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, দূরদূরান্ত থেকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *