শিরদাঁড়ায় বরফ স্রোত! গলা টিপে মেরে জন্মদাত্রী মাকে মাটির নীচে পুঁতল কোচবিহারের কালপ্রিট… Man covicted and punished for killing his mother in CoochBehar


দেবজ্যোতি কাহালি: মা-কে খুন মাটিতে পুঁতে রেখেছিল ছেলেই! সময় লেগে গেল ২ বছর। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। সঙ্গে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:   Mother Killed Daughter: ১ বছরের মেয়েকে অ্যাসিড খাওয়াল মা…. পেটের সন্তানের প্রতি চরম নিষ্ঠুরতা জন্মদাত্রীর-ই!

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম  মিঠুন সরকার। বাড়ি, কোচবিহারের পুণ্ডিবাড়ীর  সাজেরপার কাঁঠালবাড়ি এলাকায়। ২০২৩ সালে ১৬ জুন নেশার ঘোরে ভয়ংকর কাণ্ড ঘটিয়ে বসে সে। অভিযোগ, নিজের মা-কেই প্রথমে গলা টিপে খুন করে মিঠুন। এরপর বাড়ির মেঝেতে গর্ত করে পুঁতে রাখে দেহ! এরপর আহার পাটক্ষেতে গর্ত করে প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত। মিঠুনের গ্রেফতারির পর মামলা চলছিল আদালতে। অবশেষে আজ, বুধবার রায় ঘোষণা হল।

এই মামলার সরকারি আইনজীবী  শিবেন্দ্রনাথ রায় জানান , ‘অভিযুক্ত মিঠুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি  ৩০২ ধারায়  যাবজ্জীবন কারাদণ্ড  ও দশ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাক্ষী প্রমাণ লোপাটের  চেষ্টা করায় ভারতীয় দণ্ডবিধির  ২০১ ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও  ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুটি সাজা একই সাথে চলবে’।

আরও পড়ুন:  Hooghly: ‘টাকা না দিলে ব্যবসা করতে দেব না’, পুলিস সেজে ‘তোলাবাজি’, প্রভাবশালীদের ছবি দেখিয়ে প্রতারণা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *