GST Hike on IPL Ticket: IPL-ও বিলাসিতা! মাঠে গিয়ে ম্যাচ দেখলে 40% GST…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL) টিকিটে জিএসটি (GST) বেড়ে গেল। ভক্তদের জন্য খরচ আরও বেশি। আইপিএলের নাম শুনলেই ভক্তদের হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু এবার যদি সরাসরি মাঠে বসে ম্যাচ উপভোগ করতে চান, তবে পকেট ঢিল করতে হবে আরও বেশি। সরকারের নতুন জিএসটি কাঠামোয় আইপিএল টিকিটকে রাখা হয়েছে সর্বোচ্চ করের স্ল্যাবে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, GST 2.0 makes Household items Cheaper: রাজা মধ্যবিত্তরাই! GST কমতেই ঘর-গেরস্থালির কোন কোন জিনিস সস্তা হচ্ছে…

২৮% থেকে সরাসরি ৪০% জিএসটি

আগে আইপিএল টিকিটে ২৮% জিএসটি লাগত। অর্থাৎ ১,০০০ টাকার টিকিট পড়ত ১,২৮০ টাকা। এখন সেই কর বেড়ে দাঁড়িয়েছে ৪০%। ফলে একই টিকিট এখন পড়বে ১,৪০০ টাকা—প্রতি ১,০০০ টাকায় বাড়তি কর ১২০ টাকা।

সাধারণ টিকিটের ক্ষেত্রেও বাড়তি চাপ

কম বাজেটের টিকিট কিনলেও সমস্যা কম নয়। আগে ৫০০ টাকার টিকিট পড়ত ৬৪০ টাকা, এখন তা দাঁড়াবে ৭০০ টাকা। অর্থাৎ, মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখার ইচ্ছে পূরণ করতে এবার দর্শকদের আরও বড় অঙ্কের খরচ বহন করতে হবে।

আইপিএল টিকিটে আকাশছোঁয়া দাম, ‘লাক্সারি’ খেলার আসরে পরিণত হচ্ছে আইপিএল

সরকারের নতুন জিএসটি কাঠামোয় আইপিএল টিকিটের দাম আকাশছোঁয়া। আগে ১,০০০ টাকার টিকিট পড়ত ১,২৮০ টাকা, এখন সেই একই টিকিট কিনতে লাগবে ১,৪০০ টাকা। আবার ২,০০০ টাকার টিকিট যেটি আগে পড়ত ২,৫৬০ টাকা, এখন তার দাম দাঁড়িয়েছে ২,৮০০ টাকা। অর্থাৎ প্রতিটি ক্যাটেগরির টিকিটেই দাম বেড়ে গিয়ে মাঠে বসে আইপিএল দেখা এখন বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে।

খেলোয়াড় ও ক্রীড়াসামগ্রীর ক্ষেত্রে স্বস্তি

যেখানে দর্শকদের বাড়তি খরচ করতে হবে টিকিটের জন্য, সেখানে খেলোয়াড়দের জন্য এসেছে স্বস্তির খবর। ব্যাডমিন্টন র‌্যাকেট, ক্রিকেট গ্লাভস, ফুটবল ইত্যাদি ক্রীড়াসামগ্রী আগের তুলনায় সস্তা হয়ে যাবে। ফলে খেলোয়াড়দের সরঞ্জাম কেনা সহজতর হলেও, দর্শকদের খেলা দেখা এখন আরও ব্যয়সাপেক্ষ।

কেন শুধু আইপিএল ও বড় ক্রীড়া ইভেন্ট?

সরকার আইপিএল এবং এ ধরনের হাই-ভ্যালু ক্রীড়া ইভেন্টকে রেখেছে ‘অ-প্রয়োজনীয় ও বিলাসপণ্য’ ক্যাটেগরিতে। তাই সেগুলিকে রাখা হয়েছে ক্যাসিনো, রেস ক্লাব ও লাক্সারি গুডসের সমতুল্য ট্যাক্স স্ল্যাবে। অন্যদিকে, সাধারণ আন্তর্জাতিক বা জাতীয় ক্রিকেট ম্যাচের টিকিটে এখনও ১৮% জিএসটি প্রযোজ্য। অর্থাৎ, খেলোয়াড়দের সরঞ্জাম কেনা সহজ হলেও, সাধারণ দর্শকের কাছে আইপিএল এখন নিছক বিনোদন নয়—এটি একেবারে বিলাসবহুল অভিজ্ঞতা।

সিনেমায় স্বস্তি, আইপিএলে বাড়তি চাপ!

আইপিএল টিকিটে ৪০% জিএসটি চাপিয়ে মাঠে খেলা দেখা আরও ব্যয়সাপেক্ষ হয়ে উঠলেও, সিনেমাপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তি। এখন থেকে ১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটে জিএসটি মাত্র ৫% ধার্য হবে, যেখানে আগে ছিল ১২%। অর্থাৎ ছোট শহর ও সিঙ্গল-স্ক্রিন থিয়েটারে সিনেমা দেখা অনেক সস্তা হয়ে যাবে। তবে ১০০ টাকার বেশি দামের টিকিটে আগের মতোই ১৮% কর প্রযোজ্য থাকবে।

চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, এই করছাড় দর্শকদের আবার হলে ফিরিয়ে আনতে পারে এবং এর ফলে ইন্ডাস্ট্রির আয়ও বাড়তে পারে। অন্যদিকে, আইপিএল—যেটি আগেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচিত—এখন ৪০% জিএসটি চাপার পর সাধারণ দর্শকের কাছে আরও অপ্রাপ্য হয়ে উঠবে। টিকিটের মূল দামের সঙ্গে স্টেডিয়াম চার্জ ও অনলাইন বুকিং ফি যোগ হলে ক্রিকেট দেখা এখন শুধুই নেশা নয়, বরং পকেটের জন্য এক বিরাট চাপ।

আরও পড়ুন, GST Rates on Tobacco: জিএসটি সংস্কারে নেশাসামগ্রীতে গরিব-বড়লোক ভাগ… সস্তা হচ্ছে বিড়ি, দামী সিগারেট-গুটখা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *