Jadavpur University: দেশে ‘সেরা’ JU! যাদবপুরের শ্রেষ্ঠত্বে গর্বিত মমতা লিখলেন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের মধ্যে প্রথম যাদবপুর! স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম। এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে গর্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে দেশের মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি একমাত্র স্টেট ইউনিভার্সিটি হিসেবে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নবম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই র‌্যাঙ্কিং যে আরও একবার শিক্ষাক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতাকে তুলে ধরল, সোশ্যাল মিডিয়া পোস্টে সেকথাই বলেছেন মুখ্যমন্ত্রী।

স্টেট পাবলিক ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং

অল ইন্ডিয়া র‍্যাঙ্কিং

মমতা লিখেছেন, “শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃতি পেল জেনে আনন্দিত হচ্ছি! ভারত সরকারের শিক্ষা মন্ত্রক আজ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির র‌্যাঙ্কিং ঘোষণা করেছে। NIRF-এর সেই ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫-এ এই বছর স্টেট পাবলিক ইউনিভার্সিটি বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে। এটি-ই একমাত্র স্টেট বিশ্ববিদ্যালয় যা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে।” এই শিরোপা, এই কৃতিত্বের জন্য যাদবপুরের শিক্ষক, পড়ুয়া সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, “আমাদের গর্বিত করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমার অভিনন্দন!”

 আরও পড়ুন, Ahmedabad Shocker: ক্লাস টেনের ‘দাদা’র পেটে পেপার কাটার বিঁধিয়ে দেয় এইটের ছাত্র! ৭ মিনিট ধরে… চুঁইয়ে চুঁইয়ে পড়ে রক্ত… ফাঁস পড়ুয়া খুনের হাড়হিম CCTV ফুটেজ…

আরও পড়ুন, Mamata Banerjee: ‘বাংলা বিরোধী, গরিব বিরোধী সাম্প্রদায়িক দল বিজেপি’, বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *