Srerampore Shocker: ৪-৫ দিন ধরেই খোঁজ নেই! বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ২৯-র যুবতীকে পাওয়া গেল বীভৎস অবস্থায়…


বিধান সরকার: শ্রীরামপুরে জোর চাঞ্চল্য। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচাগলা মৃতদেহ! মৃতের নাম দীপশিখা গোস্বামী। বয়স ২৯ বছরকবে মৃত্যু, জানা নেই! সন্দেহ, হয়তো ৫-৬ দিন আগেই মৃত্য়ু হয়েছে ওই যুবতীর!

পুলি ও স্থানীয় সূত্রে জানা িয়েছে, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের ৫ তলার বন্ধ ঘর থেকে শুক্রবার সন্ধ্যায় ওই মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়মৃতা দীপশিখা গোস্বামী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। শ্রীরামপুরের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। পরিবার বলতে তাঁর এক দিদি রয়েছে। দিদির উত্তর পাড়ায় বিয়ে হয়েছে

স্থানীয়রা জানান, বিগত কিছুদিন ধরে ওই যুবতীকে দেখা যায়নিএরপর শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিস। পুলিস এসে দরজা ভেঙে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়াল হাসপাতালে পাঠানো হচ্ছে আজপুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরই বোঝা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে ওই যুবতীর

ওদিকে এই ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্যঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, যুবতী একাই থাকতেন। গত মঙ্গলবার পুরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি খোঁজ নিতে এই আবাসনে এসেছিলেন। তখন দরজা নক করেও নার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। আজকে আবাসনের অন্য বাসিন্দারা কট ন্ধ পেয়ে পুলিকে খবর দেযুবতীর দিদিকেও ডাকা হয়। তার সামনেই দরজা খুলে বোনের মৃতদেহ উদ্ধার করা হয়দেহটি বাথরুমের মধ্যে পড়েছিল

আরও পড়ুন, Monkeys snatched 2 month old: হনুমানের দল ২ মাসের ঘুমন্ত শিশুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে যা করল… ভয়ংকর ঘটনায় মর্মান্তিক পরিণতি!

আরও পড়ুন, Air India Express: আতঙ্কের উড়ান! মাঝ আকাশে বিকল ইঞ্জিন! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পাইলট পাঠালেন বিপদ-সংকেত, শেষে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *