অর্ণবাংশু নিয়োগী: পুজোর আগেই টাকা ফেরত পাবেন প্রতারিতদের ! মালদহে দুই চিটফাণ্ড সংস্থার নিলামে তুলছে হাইকোর্টের গড়া কমিটি। কবে? আগামীকাল, বুধবার। আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস বলেন, ‘সমস্যা সমাধানের জন্য অনেক পদক্ষেপ করেছে কমিটি। আমানতকারীদের টাকা ফেরত দেবার জন্য এটাই একটা পদ্ধতি। আমরা চাই এই পদ্ধতি সঠিকভাবে মিটে যাক। আমরা যখন যাচ্ছি কিছু কিছু সমস্যার সামনে আসছে। যারা সম্পত্তি কিনবে তারা তো সঠিকভাবে কিনতে পারেন’।
আরও পড়ুন: Sealdah Local Train News: পুজোয় শিয়ালদহ থেকে রাতভর লোকাল ট্রেন! ষষ্ঠী থেকে দশমী সব স্টেশনেই…
চিটফান্ড কাণ্ডে একসময় উত্তাল হয়ে ওঠেছিল রাজ্য। সারদা, রোজভ্যালির মতো সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত হন বহু মানুষ। কীভাবে টাকা ফেরত? ২০১৫ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশে গঠিত হয় একটি উচ্চ পর্যায়ের কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। পরে তিনি সরে দাঁড়ালে, চেয়ারম্যান হন হাইকোর্টের আর প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। সিদ্ধান্ত হয়েছিল, চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি নিলাম করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।
হাইকোর্টে গড়া সেই কমিটিই ‘আনেক্স গ্রুপ অফ কোম্পানিজ’ ও ‘ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানিজ’ নামে দুটি চিটফাণ্ড সংস্থার জমি নিলামে তোলার উদ্যোগ নেয়। চলতি বছরের ৫ অগস্ট বিজ্ঞপ্তিও জারি করে দেয় সেবি। কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা যায়, মালদহের ইংরেজবাজারে দুটি জমি দখল হয়ে গিয়েছে। দখলমুক্ত করে জমি কি নিলাম তোলা আদৌও সম্ভব? হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদারে কমিটির উপর ভরসা রাখছেন আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস।
আরও পড়ুন: Kolkata: ব্যাংকে সোনা রাখার ৬ বছর পর ফেরত আনতে গেলেন অধ্যাপকের স্ত্রী, জানতে পারলেন কিছুই নেই….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
