রেহাই নেই কারও! স্কুলের হস্টেলে ছাত্রীদের রাতে পর রাত প্রধানশিক্ষকই…শেষে… students reoprted molestated by head master in School hostel at Purulia


মনোরঞ্জন  মিশ্র: রেহাই নেই কারও। প্রধানশিক্ষকের লালসার শিকার ছাত্রীরা! স্কুলের হস্টেলে দিনের পর দিন চলত শ্লীলতাহানি। ঘটনা জানাজানি হতেই শোরগোল পুরুলিয়ায়। অভিযুক্তের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় অভিভাবকরা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Ayea Demand 5000 Cash: ‘৫০০০ দিন, নাহলে ডেলিভারি করাব না!’ আয়া মাসিদের হুমকি… প্রসব যন্ত্রণা নিয়ে কাতরালেন গর্ভবতী…

পুরুলিয়ার বোরো থানার  বড়গড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়। প্রত্যন্ত এই স্কুলটি আবাসিক। হস্টেলে থেকে পড়াশোনা করে বহু ছাত্রী। সেই হস্টেলেই  নাকি যাতায়াত ছিল প্রধানশিক্ষকের! অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের শ্লীলতাহানি কর আসছেন প্রধানশিক্ষকই। কিন্তু ভয়ে এতদিন মুখ খোলেনি ছাত্রীরা। কিন্তু বাড়ি ফেরার পর, ছাত্রীদের কান্নাকাটি করতে দেখে সন্দেহ হয় পরিবারের লোকেদের। এরপর বিষয়টি জানাজানি হয়। প্রধানশিক্ষের বিরুদ্ধে বোরা থানায় অভিযোগ করেছেন অভিভাবকরা।

এর আগে, পুরুলিয়ার বলরামপুরে প্রাথমিক স্কুলের ক্লাস ফোরের এক পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের লোককে জানায় ওই ছাত্রী। এরপর স্কুলে গিয়ে অভিযুক্ত প্রধানশিক্ষককেই পাকড়াও করেন তাঁরা। স্রেফ অভিযোগ অস্বীকার করা নয়, ছাত্রীটির পরিবারের লোকদের তিনি রীতিমতো হুমকি দেন! শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। 

আরও পড়ুন:  Panskura Incident: ছিঃ! সরকারি হাসপাতালে ফাঁকা ঘরে তরুণী স্বাস্থ্যকর্মীকেই….আরজি করের ছায়া এবার পাঁশকুড়ায়..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *