Kiku Sharda: ‘কাজের মাঝে মায়ের শেষ ফোন ধরতে পারিনি’, ৪৫ দিনের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে শোকে পাথর কিকু…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় আছে শো মাস্ট গো অন। ব্যক্তিগত জীবনের নানা দুঃখ সরিয়ে রেখেও মঞ্চে বা ক্যামেরার সামনে আসেন শিল্পীরা। কমেডিয়ান কিকু শার্দার সঙ্গেও ঘটেছিল সেরকম কিছু ঘটনা। কিকু শার্দা কপিল শর্মার নেটফ্লিক্স টক শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর অভিনেতা।সম্প্রতি একটি রিয়েলিটি শোতে তাঁর জীবনের এক মর্মস্পর্শী অধ্যায় নিয়ে কথা বলেন তিনি। ‘রাইজ অ্যান্ড ফল’ নামের ওই শোতে প্রতিযোগী সঙ্গীতা ফোগাট তার শ্বশুরমশাইয়ের মৃত্যুর কারণে মাঝপথে শো ছেড়ে চলে যান। এই ঘটনাটিই কিকুকে তার ব্যক্তিগত শোকের কথা বলতে অনুপ্রাণিত করে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Ankush Hazra: ৮ ঘণ্টারও বেশি সময় ইডির জেরার মুখে অঙ্কুশ! কোন কোন প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা?

কিকু জানান, দু’বছর আগে যখন তিনি আমেরিকায় ছিলেন, তখন তার মা মারা যান। তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন, “আমি তার শেষ ফোন কলটি ধরিনি। আমি আমেরিকায় ছিলাম, ভাবলাম ব্যস্ত আছি, কাল ফোন করব, কিন্তু পরের দিন তিনি আর ছিলেন না।” এই বলে তিনি কেঁদে ফেলেন। তিনি আরও জানান যে, এর মাত্র ৪৫ দিন পর তার বাবাও মারা যান, কারণ তিনি স্ত্রীর মৃত্যুর শোক সামলাতে পারেননি। কিকু সবাইকে তাদের প্রিয়জনের কাছাকাছি থাকার এবং নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ করেন।

আরও পড়ুন- Umer Shah died: অকালেই ঝড়ে গেল ফুটফুটে প্রাণ! প্রয়াত ‘ভাইরাল’ শিশুশিল্পী আহমেদের ছোটভাই উমর…

সম্প্রতি কিকু শার্দা এবং কৃষ্ণা অভিষেকের মধ্যে ঝগড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, যার ফলে অনেকে মনে করেছিলেন যে কিকু ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ছেড়ে দিয়েছেন। তবে, কিকু ইনস্টাগ্রামে কৃষ্ণা অভিষেকের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই গুঞ্জনকে উড়িয়ে দেন। তিনি লেখেন, “এই বন্ধন… কখনও ভাঙবে না! এই ‘ঝগড়া’ শুধুমাত্র একটি মজা ছিল। এই ধরনের গুজব ও গুঞ্জনে কান দেবেন না যে আমি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ছেড়ে দিয়েছি। আমি সবসময় এই শো এবং এই পরিবারের অংশ থাকব।” তিনি ভক্তদেরকে নেটফ্লিক্সে শোটি দেখার জন্যও অনুরোধ করেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *