Koushani Mukherjee: এবার পুজোয় কৌশানী সিঙ্গেল! ব্যাপার ঠিক কী?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার পুজোর সবচেয়ে বড়ো ডান্সের গানে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। প্রকাশ্যে এসেছে সেই নাচের গানে অভিনেত্রীর প্রথম লুক, যা দর্শকদের চমকে দেবে। নীল শাড়িতে পুরোপুরি অন্য স্টাইলে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশানীকে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Zubeen Garg Death: ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা, হতাশায় ডুবেছিলেন জুবিন! এখন শোকে পাগল স্ত্রী…

পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর নতুন গান ‘সিঙ্গেল লাইফ’ নিয়ে। গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের গানে দর্শক উপহার পাবে এই গান। সাউথ ইন্ডাস্ট্রির মতো নাকি বড়ো চমক রয়েছে এই গানে। গানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ আরিয়ান। ইতিমধ্যে গানের শ্যুটিং শেষ।

প্রকাশ্যে এসেছে সেই গানের অফিসিয়াল পোস্টার ও অভিনেত্রী কৌশানীর লুক। গানটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’-এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে। গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ ঘরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার। 

অভিনেত্রী জানান, ‘পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই “সিঙ্গেল লাইফ”। নাচের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। পুজো প্যান্ডেলে সবাই এনজয় করবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা করেছি। গানটার মধ্যে অনেক চমক আছে। ড্যান্সের গান হিসাবে এই গানটা দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেবে।’

আরও পড়ুন:Bengal Weather Update: মহালয়া থেকেই শুরু নিম্নচাপের খেলা! গোটা পুজোতেই বজ্রবিদ্যুত্‍-সহ ব্যাপক বৃষ্টি…

পরিচালক করণ আরিয়ান জানান, ‘এই গানে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনবদ্য নাচ রয়েছে পুরো গানের ভিডিয়োতে, যেটা কৌশানী ছাড়া অন্য কেউ পারত না। পুরোপুরি পুজোর নাচের গানে এই গান মানুষের মন কেড়ে নেবে।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *