Zubeen Garg’s second post-mortem: মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য! মঙ্গলবার গুয়াহাটিতে দ্বিতীয় ময়নাতদন্ত জুবিনের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমবাসী তাঁদের প্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে শোকস্তব্ধ। প্রিয় তারকার অকাল প্রয়াণ নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই। এরই মধ্যে মঙ্গলবার হতে চলেছে তাঁর দ্বিতীয় ময়নাতদন্ত। শিল্পীর মৃত্যু নিয়ে জনগণের পক্ষ থেকে স্বচ্ছতার দাবিতে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার নিশ্চিত করেন যে ২৩শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা নাগাদ গুয়াহাটি মেডিকেল কলেজে এই ময়নাতদন্ত করা হবে, যার তত্ত্বাবধানে থাকবে এইমস গুয়াহাটির একটি দল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Zubeen Garg’s Funeral: জনসমুদ্রে বিদায় জ়ুবিন! শেষকৃত্যেও লিমকা বুক অফ রেকর্ডসে উজ্জ্বল তারাই রয়ে গেলেন অসমের হার্টথ্রব…

২২শে সেপ্টেম্বরের এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ”এই (দ্বিতীয় ময়নাতদন্ত) দাবিটি জনগণের পক্ষ থেকে নয়, বরং কিছু বিচ্ছিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে এসেছে, এবং আমরা তাঁর স্ত্রীর সম্মতিতে এটি করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, ”আমরা জুবিনকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জুবিন গর্গের দ্বিতীয় ময়নাতদন্ত সম্পর্কে অসমের মুখ্য়মন্ত্রী তাঁর অবস্থান পরিষ্কার করে বলেন যে ব্যক্তিগতভাবে তিনি ” শরীর কাটাছেঁড়া করার পক্ষে ছিলেন না।” তবে তিনি যোগ করেন, “যখন এমনকী একটি সংখ্যালঘু অংশও এটি দাবি করে, তখন আমার ব্যক্তিগত ইচ্ছা কোনো ব্যাপার নয়। এটাই গণতন্ত্র।”

তিনি উল্লেখ করেন  যে সিঙ্গাপুরের ডাক্তারদের দ্বারা পরিচালিত ময়নাতদন্তটি পুঙ্খানুপুঙ্খ এবং প্রযুক্তিগতভাবে সঠিক ছিল, তবে গর্গের মৃত্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক যাতে না হয় তা নিশ্চিত করার জন্য দ্বিতীয় ময়নাতদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, “সকালে এটি সম্পন্ন হতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে, তাই তার শেষ যাত্রা মূল নির্ধারিত সকাল ৭:৩০ এর পরিবর্তে এখন সকাল ৯:৩০ থেকে শুরু হবে।”

আরও পড়ুন- Zubeen Garg Death Reason: ৫২-তে সব শেষ! কীভাবে মৃত্যু হল জু়বিন গর্গের? সামনে এল আসল কারণ…

কামারকুচি এনসি গ্রামে জুবিনের শেষকৃত্যের প্রস্তুতি চলছে, যেখানে সরকার এবং পরিবারের সদস্যরা এক হয়ে আয়োজন করবে। শেষকৃত্যের রীতিনীতি সকাল ৮টা নাগাদ শুরু হবে।

কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অসমের মন্ত্রী এবং অসম গণ পরিষদের (AGP) কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্ত ঘোষণা করেন যে রাজ্য সরকার শেষকৃত্যের স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণের জন্য ১০ বিঘা জমি বরাদ্দ করেছে।অসমের মন্ত্রী অতুল বোরা আরও বলেন, “তার পরিবারের ইচ্ছানুযায়ী অসম সরকার এখানে স্মৃতিসৌধটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা এবং সম্মান রয়েছে। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন। এই কারণেই অসম এবং সারা দেশের মানুষ তাকে দেখতে আসছেন।” দ্বিতীয় ময়নাতদন্ত এবং আসন্ন স্মৃতিসৌধটি জুবিনের লেগ্যাসিকে সম্মান জানানোর এবং তাঁর মৃত্যু নিয়ে জনগণের উদ্বেগ নিরসনের জন্যই করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *