Durga Puja 2025: দ্বিতীয়ায় পূজিত দেবী ব্রহ্মচারিণী! মা দুর্গার এই রূপের বৈশিষ্ট্য কী? পুজোর কী আচার?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ দ্বিতীয়া। নবরাত্রীর এই দ্বিতীয় দিনে মা দুর্গা, ব্রহ্মচারিণী রূপে পূজিতা হন। ব্রহ্ম অর্থ সর্বোচ্চ সত্য আর চারিণী অর্থ অনুশীলনকারী। যিনি ব্রহ্মতত্ত্বের সাধনা করেন তিনিই ব্রহ্মচারিণী। 

Add Zee News as a Preferred Source

পুরাণ মতে, তিনি মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন বহু বছর ধরে।  তিনি শিবের মতো পাহাড়েও বাস করতে শুরু করেন এবং শিব যেসকল কাজকর্মে নিযুক্ত থাকেন যেমন সন্ন্যাসব্রত, যোগ এবং তপস্যা, তিনিও সেইসকল কর্মে মনোনিবেশ করেন। তাই মা দুর্গার এই রূপ দেবী ব্রহ্মচারিণী নামে পরিচিত। তাঁর ডান হস্তে জপমালা, যা একাগ্র সাধনা ও ভক্তির প্রতীক এবং বাম হস্তে কামণ্ডলু, যা ত্যাগ, সংযম এবং ব্রহ্মচর্যের প্রতীক। মা দুর্গার এই রূপ ভক্তকে শেখায় সংযম, সততা, ভক্তি ও অধ্যবসায়।

 

আরও পড়ুন: Durga Puja 2025: প্রথমায় পুজিত মা শৈলপুত্রী! দুর্গার এই রূপের বৈশিষ্ট্য কী? পুজোর কী আচার? 

আজকের দিনে এই দেবীর  উদ্দেশ্যে ধ্যান, জপ ও উপবাস করলে ভক্তরা পাবেন মানসিক দৃঢ়তা ও জীবনের কঠিন সংগ্রামে জয়লাভ করার মনোবল।

মা ব্রহ্মচারিণীর প্রভাব উত্তর ভারতের নানা প্রান্তে বিশেষভাবে অনুভূত হয়। বারাণসী, উত্তরপ্রদেশে তাঁর প্রধান মন্দির অবস্থিত, যেখানে নবরাত্রীর দ্বিতীয়ায় বিশেষ পূজো হয়ে থাকে। শুধু উত্তরপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডের নানা অঞ্চলেও তাঁর পুজোর প্রচলন আছে। 

 

আরও পড়ুন: Durga Puja 2025: পুজোয় মাতুন ফিটনেসের ছন্দে! রইল তারই কিছু টিপস…

মা ব্রহ্মচারিণীর ধ্যান মন্ত্র:

দধানা করপদ্মাভ্যাং অক্ষমালা কমণ্ডলু।

দেবী প্রাসীদতু ময়ি ব্রহ্মচারিণ্যনুত্তমা॥

 

অর্থ:
হে মা ব্রহ্মচারিণী, তুমি তপস্যা, ব্রহ্মচর্য ও আধ্যাত্মিক শক্তির মূর্তি। তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমায় শক্তি ও শান্তি দাও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *