পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক! এশিয়া কাপ ভারতেরই.. India wins Asia cup beating Pakistan in Final


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনবদ্য তিলক বর্মা। পাকিস্তান বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ৫ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  BCCI New President: মহাষষ্ঠীর মেগাআপডেট, জল্পনাই সত‍্যি হল! ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে মিঠুনই

গ্রুপ পর্যায়ের পর এবার ফাইনাল। এশিয়া কাপে ভারতের কাছে ফের হারল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতেই ৯৪ রান তোলে ফেলে পাকিস্তান। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যান পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি।  ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক বাহিনী।

জবাবে ব্যাট করতে শুরুতে চাপ পড়ে যায় ভারত। মাত্র  ২০ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। বিপদের সময়  দলের হাল ধরেন তিলক বর্মা।  সঞ্জু স্যামসনের সঙ্গে  ৫৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি।  সেখান থেকে তিলক বর্মা প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে ৫৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে। অপরাজিত থেকে তিনি ভারতকে জয়ের স্বাদ এনে দেন।  এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে। অপরাজিত থেকে তিনি ভারতকে জয়ের স্বাদ এনে দেন। 

আরও পড়ুন:  Abhishek Bachchan-Shoaib Akhtar: ‘মনে হয় না পারবে’, শর্মাকে ভুল করে বচ্চন! শোয়েবকে টোস্টের মতো রোস্ট অমিতাভপুত্রের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *