পাঁশকুড়ার চিপস কাণ্ডের ছায়া! দোকানদারের ‘চোর’ অপবাদ, বাড়ি এসে চরম পদক্ষেপ এগারোর বিট্টুর…| Shopkeeper calls him a thief 11 year old Bittu takes extreme step after returning home in nadia


অনুপ কুমার দাস: পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদে সপ্তম শ্রেণির ছাত্রের আত্মহত্যার ঘটনা কেউ ভোলেনি। সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। আবার সেই ছায়াই পড়ল নদিয়াতে। চুরির অপবাদে পঞ্চম শ্রেণীর ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। ঘটনার কথা খোদ জানিয়েছেন, মৃত ছেলের মা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Veteran BJP leader Death: পাঁচবার সাংসদ ও দু’বারের বিধায়ক! প্রয়াত বিজেপির প্রবীণ নেতা, শোকবার্তা মোদীর…

বাড়ি থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নদিয়ার তেহট্টের দত্তপাড়ায়। মৃতের নাম বিট্টু হালদার (১১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। রাতে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সপ্তমীর সন্ধ্যায় কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা যায়, পাড়ার এক মুদি দোকানে কিছু কিনতে গিয়েছিল সেই মুদি দোকানদার নবীন নামে ব্যাক্তি বলে তুই ২০০ টাকা চুরি করেছিস।

তার সাইকেলটাও আটকে রাখে নবীন নামে দোকানদার, বলে মার কাছ থেকে টাকা নিয়ে এসে দিবি তার পরে সাইকেল পাবি। সবাই চোর বলবে বলে, পরে মাও যায় দোকানে, মাকেও অপমান করে ওই দোকানদার। বাড়ি ফিরে কেউ না থাকার সুযোগে আত্মহত্যা করে বিট্টু হালদার। মৃতদেহ তেহট্ট হাসপাতালে রয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর পাঠাবে। পুলিস অভিযোগ পেয়ে তদন্ত শুরু করবে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: ধারদেনা করলেই বিপদ কর্কটের, যা চাইছেন তাই পাবেন তুলা…

উল্লেখ্য, গত ২২ মে পাঁশকুড়ার সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসকে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। কিন্তু চোর অপবাদ আর অপমান সহ্য করতে না পেরে এরপরই কৃষ্ণেন্দু মাকে চিঠি লিখে রেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয়।  প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতালে। ২২ মে ছাত্রটির মৃত্যু হয়। মা সুমিত্রা দাসের অভিযোগ ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করে পাঁশকুড়া থানা পুলিস। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *