আইএফএ শিল্ডের সূচি ঘোষিত, কবে মাঠে নামছে ইস্ট-মোহন? এবার খেলছে নামধারী-শ্রীনিধিও…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসর্জনের মাঝেই বোধনের সুর! পুজোর আগে কলকাতা লিগ (CFL 2025) শেষ হয়েছিল, আর পুজোর পর শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড (IFA Shield 2025-26 Schedule)। শনিবার বঙ্গজ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সূচি ঘোষণা করে দিল। 

Add Zee News as a Preferred Source

কলকাতার দুই প্রধান- ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান এসজি-কে রাখা হয়েছে দু’টি আলাদা গ্রুপে। শিল্ডে অংশ নেওয়া ৬টি দলকে দু’টি গ্রুপে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপে তিনটি করে দলকে রাখা হয়েছে।গ্রুপ ‘এ’-তে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে আই-লিগের দুই টিম। খেলবে হায়দরাবাদের শ্রীনিধি ডেকান এফসি ও পঞ্জাবের নামধারী এফসি। গ্রুপ ‘বি’-তে সবুজ-মেরুনের সঙ্গে রাখা হয়েছে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস। ৮ অক্টোবর, মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও শ্রীনিধি ডেকান। খেলা সম্ভবত কিশোর ভারতী স্টেডিয়ামে। 

আরও পড়ুন: ধোনিকে টপকে গেলেন তাঁর ‘স্যর’! অশ্বিন-কপিলের সঙ্গে ভিন্ন রেকর্ডের ভাগিদারও রকস্টার…

ঘরোয়া লিগ জেতায় লাল-হলুদের ম্যাচ দিয়েই শিল্ডের পর্দা উঠছে। তার পরের দিন অর্থাৎ ৯ অক্টোবর, বুধবার মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ গোকুলাম কেরালা। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ১৪ অক্টোবর নামধারীর বিরুদ্ধে। মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ১৫ অক্টোবর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। সুপার কাপের আগেই আইএফএ শিল্ড শেষ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে ফেডারেশন। ফলে ফাইনাল হচ্ছে ১৮ অক্টোবর। ইস্ট-মোহন আলাদা গ্রুপে থাকায় ফাইনালের আগে শিল্ডে ডার্বি হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

১৫ অক্টোবর পর্যন্ত সেনার অধীনে থাকবে কলকাতার মাঠগুলি। ফলে আইএফএ শিল্ডের খেলা কলকাতায় হওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে আইএফএ। যুবভারতী, কিশোর ভারতী, নৈহাটি, ব্যারাকপুরে এবং কল্যাণীতে ম্যাচগুলো করার কথা ভাবছে আইএফএ। প্রথমে শিল্ডে খেলতে রাজি ছিল না মোহনবাগান। যদিও পরে খেলার বিষয়ে সম্মতি জানিয়েছে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। জানা যাচ্ছে শিল্ডের ম্যাচগুলি দুপুর ৩টে থেকেই শুরু হবে। ১৮৯৩ সালে প্রথমবার আইএফএ শিল্ড হয়েছিল। শেষবার ২০২১ সালে এই টুর্নামেন্ট হয়। মাঝে ২০২২-২০২৩-২০২৪ সালে হয়নি। চার বছর পর ফিরল আইএফএ শিল্ড। ইস্টবেঙ্গল ২৯বার শিল্ড জিতেছে। তারাই সর্বাধিক চ্যাম্পিয়ন।

আরও প়ড়ুন: টিম ইন্ডিয়া বেছে নিল নতুন ODI অধিনায়ক, সাতাশের কাপজয়ের স্বপ্নে বিভোর রোহিতের বিদায়!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *