কালীপুজোয় সেজে উঠেছেন নৈহাটির বড়মা! গানে গানে বন্দনা সুজয়-নবনীতার…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যখনই পৃথিবীতে অসুরের তাণ্ডবে ধ্বংসের মুখে পড়েছে, ঠিক তখনই মা ভিন্ন ভিন্ন রূপে তাদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছেন। এই কলি যুগে যখন চারিদিকে এত শোষণ, এত অত্যাচার, এর থেকে আমাদের রক্ষা করতে বড়মাকে আসতেই হবে। একমাত্র বড়মাই পারবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে,অশুভ শক্তিকে বিনাশ করতে, মানুষকে মুক্তির পথ দেখাতে এবং এটাই আমাদের গানের বিষয়বস্তু। 

Add Zee News as a Preferred Source

‘নৈহাটির বড়মা পার্ট – ২’ গানটি গেয়েছেন সুজয় ভৌমিক ও নবনীতা ভট্টাচার্য । গানটির গীতিকার ও সুরকার মনোজিৎ গোস্বামী। মিউজিক আরেঞ্জমেন্ট করেছেন দেবাশীষ সোম। বাদ্যযন্ত্রে ছিলেন সুমন দাস এবং বাঁশিতে ছিলেন সৌম্য জ্যোতি ঘোষ। দৃশ্যায়নে ছিল মিল্টন। ‘বড়মা’ এলবামটির সাফল্যের পর নৈহাটির বড়মার মন্দিরের কর্তৃপক্ষ এই দ্বিতীয় অ্যালবামটি বানাতে সাহায্য করে। 

আরও পড়ুন: সাধে কী আর ‘গ্লোবাল স্টার’ শাহরুখ! খোদ Squid Game খ্যাত লি এবার…

গীতিকার ও সুরকার মনোজিৎ গোস্বামী জানান,’আমার মনে এক সুপ্ত ইচ্ছে ছিল। আমি যে সিনেমার গান তৈরি করি, কিন্তু মা – এর জন্য কোনো গান কেন নয়?’ তাঁর এই ইচ্ছেই তাঁকে সাহায্য করে গতবছর ‘বড়মা’ গানটি তৈরি করতে। ‘সবটাই যেন মা করিয়ে নেয়। আমি নিজেও জানি না কীভাবে যেন সবটা হয়ে যায়’, তিনি জানান। গানটি মুক্তি পাওয়ার পরই ভাইরাল হয়ে যায়। বড়মা – এর প্রতিটি সোশাল মিডিয়া পেজে এই একটি গান বাজে। দেশে-বিদেশে ছড়িয়ে পরে গানটা। শুধু ইউটিউবের কমেন্ট সেকশান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, অনেক ভক্তরা তাঁকে ফেসবুকে অনুরোধ করে ‘বড়মা পার্ট – ২’ বানানোর জন্য। 

গায়ক দেবাশীষ সোম জানান,’কাজটা করার সময় এক অদ্ভুত অনুভূতি হয়। উঁচু সুরে যেখানে গলা সাধারণত যায় না, খুব সহজেই সুর লেগে গেল।’ ‘বড়মা’ গানটি মুক্তি পাওয়ার পর যেখানেই তিনি শো করতে যান, সেখানেই সর্বপ্রথম এই গানটি গান বড়মা – কে স্মরণ করে। ‘অদ্ভুত এক পসেটিভ আবহাওয়ার সৃষ্টি হয় শ্রোতাদের মধ্যে।’

আরও পড়ুন: সেন্সর বোর্ডের কোপে, পিছিয়ে গেল রিলিজ! কবে মুক্তি পাচ্ছে পরীমণি?

সৌম্য জ্যোতি ঘোষ জানান,’সারা রাত বিদেশে শো করার পরেও কোনো শারীরিক ক্লান্তি নেই আমার।’ এটাই বড়মা – এর লীলা। 

অ্যাটলান্টিস মিউজিকের মালিক জয়দীপ চট্টোপাধ্যায় প্রতিটি ভক্তদের কাছে পৌঁছে দিতে চান গানটি এবারও। ‘নৈহাটির বড়মা পার্ট – ২’ গানটির পুরো টিম আশা আগের বারের মতন, এবারও ভক্তরা তাদের ভালোবাসা যেন বড়মা – এর প্রতি উজার করে দেয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *