জয় দিয়েই শুরু, জেমির জোড়া গোলে উড়ে গেল চেন্নাইয়িন এফসি Mohun Bagan beats Chennaieyin FC by 2 goals in Super Cup 2025


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগানকে কোনওভাবেই আটকাতে পারল না চেন্নাইয়িন এফি। বাগানের অজি ট্রাইকার জেমি ম্যাকলারেন একাই মাটিতে পেড়ে ফেলেন চেন্নাইয়িনকে। সুপার কাপে জয় দিয়েই শুরু করল হোসে মোলিনার দল। 

Add Zee News as a Preferred Source

খোলার শুরু থেকে চেন্নাইয়িনকে চাপে রেখেছিল মোহনবাগান। খেলা শুরুর কিছুক্ষণ পরেই গোলে শর্ট করেন শুভাশিস। কিন্তু চেন্নাইয়িনের গোলরক্ষক নওয়াজের চেষ্টায় সে যাত্রায় বেঁচে যায় চেন্নাইয়িন। এর পরই নজর কাড়েন চোট কাটিয়ে মাঠে ফেরা মনবীর সিং। বৃষ্টি ভোজা গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলতে অসুবিধে হলেও আক্রমণের ঝাঁজ কমেনি মোহনবাগানের।

প্রথমার্ধের প্রথম আধঘণ্টায় ৩ ফ্রি কিক আদায় করে নিয়েছিল চেন্নাইয়িন। কিন্তু মোহনবাগানের শক্তিশালী রক্ষণ ফুঁড়ে সাফল্য় আনতে পারেনি চেন্নাইয়িন। বরং ৩৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। লালডিনলিয়ানাকে কাটিয়ে এগিয়ে গিয়ে লিস্টন পাস দেন ম্যাকলারেনকে। অসি স্ট্রাইকার সেই সুয়োগ হাতছাড়া করেননি। চেন্নাইয়িনের গোলে বল জড়িয়ে দেন।

আরও পড়ুন-অজিদের হোয়াইটওয়াশের মুখে ঝামা ঘষে ‘রো-কো’ বোঝালেন ‘বুড়ো’ হলেও বাঘ তো বাঘই…

আরও পড়ুন-‘আমাদের আর…’! ‘রো-কো’র বিদায়ঘণ্টা বাজালেন রোহিতই! ভাইরাল গম্ভীরের সঙ্গে চ্যাট

দ্বিতীয়ার্ধে বাগানকে প্রতিরোধের মুখে ফেলে দেয় চেন্নাইয়িন। কিন্তু তা থেকে তেমন কোনও সুবিধে আদায় করতে পারেনি। খেলার ৬৭ মিনিটের মাথায় শুভাশীস পাস দেন মনবীরকে। তিনি সেই বল বাড়ান ম্যাকলারেননের দিকে। বাড়িয়ে দেওয়া চলতি বলে বাঁ পায়ের দুরন্ত শর্টে গোল করেন ম্যাকলারেন। 

অন্যদিকে, আরও একটি গোল খেতে পারত চেন্নাইয়িন। খেলার ৭৫ মিনিটে বক্সের কাছে বল পান মনবীর। তিনি শেষপর্যন্ত সেই বল বাড়িয়ে দেন লিস্টনকে। সেই বল থেকে গোল করতে পারেননি লিস্টন। বল শেষপর্যন্ত ফিরে আসে মনবীরের কাছে। তিনি সেই বল অনিরুদ্ধকে দিলেও তিনি  সেই পাস কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *