Shah Rukh Khan’s 60th Birthday: ভাঙবেন প্রথা নাকি জন্মদিনে মন্নতের বাইরেই দর্শন দেবেন? জানিয়ে দিলেন শাহরুখ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখ খানের জন্মদিনে সারা দেশ থেকে তাঁর ফ্যানেরা আসেন মুম্বইয়ে, শুধুমাত্র তাঁদের তারকাকে একঝলক দেখতে। ২ নভেম্বর বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার বাংলো ‘মন্নত’-এর সামনে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খায় মুম্বই পুলিস। তবে এ বছর ‘মন্নত’-এ পুনর্নির্মাণের কাজ চলায় খান পরিবার ভাড়ার ফ্ল্যাটে উঠে যাওয়ায়, ভক্তদের মনে সংশয় ছিল— এবার কি দেখা দেবেন তাদের প্রিয় তারকা?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Tv actor Riju Biswas: একাধিক মহিলাকে চ্যাটে ‘কুপ্রস্তাব’ ঋজুর! ‘শাড়ি পরে ভালো লাগে, কথাটা অশ্লীল?’ প্রশ্ন অভিনেতার…

অবশেষে সেই সংশয় দূর করলেন স্বয়ং কিং খান। ভক্তদের জন্য তিনি নিয়ে এলেন সুখবর। শোনা যাচ্ছে, সপরিবার আলিবাগে জন্মদিন উদ্‌যাপন করবেন শাহরুখ। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে খবর, এই বছরেও জন্মদিনে ‘মন্নত’-এ দেখা যাবে তাঁকে। ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে এক অনুরাগী যখন সরাসরি শাহরুখকে জিজ্ঞেস করেন, “স্যার, এ বছর মন্নতে অনুরাগীদের দেখা দিতে আসবেন?”— উত্তরে শাহরুখ তার স্বভাবসিদ্ধ রসবোধের সঙ্গে বলেন, “হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।”

অভিনেতার এই মজার উত্তর ইঙ্গিতে অনেকেই মনে করেন, বাড়িতে কাজ চললেও তিনি তার প্রিয় ভক্তদের সঙ্গে দেখা করার ঐতিহ্য বজায় রাখবেন। কারোর কারোর আবার অনুমান মশকরা করেছেন তিনি। শাহরুখ সব সময়ই বলেছেন, তাঁর জন্মদিন এখন আর তাঁর একার নেই, এটা অন্যদের জন্য উৎসব। বড় তারকা হওয়ার এই উদ্দীপনা তিনি বেশ উপভোগও করেন। প্রতি বছর ‘মন্নত’-এর বারান্দায় দাঁড়িয়ে কিং খান তাঁর পরিচিত ‘পোজ়’ দিয়ে, হাত নেড়ে ও চুম্বন ছুঁড়ে দিয়ে নিজেও আনন্দ পান। 

শাহরুখের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য আরেকটি বড় উপহার আসছে বলে জানা গেছে। জন্মদিনেই মুক্তি পেতে পারে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’-এর প্রথম লোগো লঞ্চ। ফলে ভক্তদের জন্য এই জন্মদিন কেবল তারকা-দর্শনের নয়, নতুন সিনেমার প্রথম ঝলক দেখারও উৎসব হতে চলেছে।

আরও পড়ুন- Dev vs Kunal Ghosh: ‘আর কতদিন পিছনে লাগবে, সরাসরি বলো…’, ফেডারেশনের বিজয়ায় কুণাল ঘোষকে প্রশ্ন দেবের…

জানা গেছে, শাহরুখ ও তার টিম এই জন্মদিন উপলক্ষে আলিবাগের ফার্ম হাউজে এলাহি আয়োজনের ব্যবস্থা করেছেন। এই বছর শুধুমাত্র জন্মদিনের পার্টিই নয়, পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ সুপারহিট হওয়ার কারণে এটি সাকসেস পার্টিও বটে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ১ নভেম্বর থেকেই আমন্ত্রিত অতিথিরা আলিবাগে পৌঁছতে শুরু করেছেন। শাহরুখ সাধারণত তার জন্মদিনকে ‘অন্যদের জন্য উৎসব’ হিসেবে দেখেন। যদিও আলিবাগে পার্টি হচ্ছে, তবুও তিনি আগেই নিশ্চিত করেছেন যে ‘মন্নত’-এর বাইরে এসে তিনি ভক্তদের দর্শন দেবেন। পার্টির অতিথি তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের এবং এমনকি বিদেশ থেকেও তারকারা উড়ে আসছেন বলে খবর। শাহরুখের ৬০তম জন্মদিন যে টলিউডের অন্যতম জমকালো ইভেন্ট হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *