জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রশ্মিকা মান্দানা সম্প্রতি তাঁর নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ নিয়ে আলোচনায় রয়েছেন। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি, আর তার আগেই অভিনেত্রী যোগ দিয়েছিলেন এক ‘Honest Townhall’ ইভেন্টে, যেখানে তিনি খোলাখুলি কথা বললেন ভালোবাসা, জীবনের দর্শন, বিজয় দেবরাকোন্ডা ও এমনকি এআই জেনারেটেড ডিপফেক ছবি নিয়েও।
ইভেন্টে রশ্মিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর আদর্শ জীবনসঙ্গীর গুণ কী হওয়া উচিত। হাসিমুখে অভিনেত্রী জানান, ‘আমার টাইপ সেই মানুষ, যে আমাকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে। আমি চাই এমন কেউ, যে শুধু আমার পাশে দাড়িয়ে নয়, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারে। যদি একদিন আমার বিরুদ্ধে লড়াই হয়, সে যেন আমার জন্যে লড়াই যায়। আমি তাঁর জন্য গুলি খেতেও রাজি।’
আরও পড়ুন: চার লাইনের গল্প থেকে ইতিহাস— রমেশ সিপ্পির মুখে ‘শোলে’-র জন্মগাঁথা কলকাতা চলচ্চিত্র উৎসবে
তারপরেই ‘ডেট, ম্যারি অ্যান্ড কিল’ খেলায় রশ্মিকা মজার ছলে বলেন, তিনি এক অ্যানিমে চরিত্র নারুটো-কে ডেট করবেন, আর বিয়ে করবেন বিজয় দেবেরাকোন্ডাকে! এই কথাতেই দর্শকদের মধ্যে হইচই পড়ে যায়।
এই মজার মুহূর্তের মাঝেই শোনা যাচ্ছে, এই তারকা যুগল সত্যিই বিয়ের পথে হাঁটছেন। বিভিন্ন সূত্র জানাচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ রশ্মিকা ও বিজয়ের রাজকীয় বিয়ে হতে পারে উদয়পুরে।
সূত্রের খবর, রশ্মিকা নাকি ইতিমধ্যেই উদয়পুরে গিয়ে তিন দিন ধরে সম্ভাব্য বিয়ের ভেন্যু ঘুরে দেখেছেন। শহরের লেকসাইড রিসর্ট ও প্যালেসগুলো তাঁর বিশেষ পছন্দের তালিকায়। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘রশ্মিকা চায় একটা বড়, কিন্তু সুন্দর ও ব্যক্তিগত অনুষ্ঠান। উদয়পুরের রাজকীয় পরিবেশ নাকি তাঁর বিয়ের জন্য একদম পারফেক্ট।’
তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বুকিং হয়নি। বিজয়ের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘ওদের বিয়ে সত্যিই আগামী বছর হবে ফেব্রুয়ারি, তবে সেটা খুবই প্রাইভেট অনুষ্ঠান হবে, দুই পরিবারের ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই।’
আরও পড়ুন: তিন ঘণ্টা ওয়েট করিয়ে মঞ্চে এলেন মাধুরী! উত্তাল টরন্টোয় দর্শকদের দাবি, পয়সা ফেরত দাও…
এরই মধ্যে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা নিয়েও রশ্মিকার উচ্ছ্বাস তুঙ্গে। তাঁর কথায়, ‘এই ছবির গল্পটা খুবই মানবিক এবং উষ্ণ। আমি চাই এই সিনেমা অন্তত একজন মানুষের জীবন বদলে দিক। তাহলেই আমাদের কাজ সার্থক।’
ভক্তদের কাছে ‘দ্য গার্লফ্রেন্ড’ যেন এখন শুধু একটা সিনেমা নয়, বরং রশ্মিকা-বিজয় প্রেমকাহিনির বাস্তব প্রতিচ্ছবি। একদিকে পর্দায় ভালোবাসার গল্প, অন্যদিকে বাস্তবে এক রাজকীয় মিলনের প্রস্তুতি। এখন দেখার এটাই বিষয় এটা শুধু গুজব নাকি সত্যিই বাঁধতে চলেছেন গাঁটছড়া বিজয় এবং রশ্মিকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
