লর্ডকে আরবসাগরেই ‘ভাসাল’ নবাবের শহর, সচিনপুত্রেরও আর জায়গা নেই নীতার সংসারে!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ বা ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এই আবহে একের পর এক গরমাগরম আপডেট চলে আসছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির ঘর ভেঙে নতুন করে গড়ছে। তবে মিনি নিলামের আগেই আইপিএল (IPL) এখন জমে পুরো ক্ষীর। 

Add Zee News as a Preferred Source

শার্দূল ঠাকুর-শেরফানে রাদারফোর্ড 

সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) লখনউ সুপার জায়ান্টস (LSG) ছেড়ে, দেশের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur) চলে এলেন নীতা আম্বানির (Nita Ambani) মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। শার্দূল ভারতীয় ক্রিকেটে পরিচিত ‘লর্ড শার্দূল’ (Lord Shardul) নামেই। আর এই নাম দেওয়া মুম্বইয়েরই আইকন ও পাঁচবারের ট্রফিজয়ী প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। জানা যাচ্ছে নীতার ফ্র্যাঞ্চাইজি ২ কোটি টাকায় গোয়েঙ্কার দল থেকে শার্দূলকে নিয়েছে।

আরও পড়ুন: বোনকে বিয়ের ১০ মাসের মধ্যেই পাশে দ্বিতীয় স্ত্রী! রহস্যময়ী ঝড়ের দাপটে শুভমনদের সুপারস্টার…

শার্দূল এই নিয়ে তৃতীয় ট্রেডে!

শার্দূল এখন একটি কুইজে প্রশ্নে পরিণত হতে পারেন! কারণ আইপিএলে এই নিয়ে তিনি তৃতীয় লেনদেনে শামিল। ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্ট তাঁকে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) থেকে কিনেছিল। ২০২৩ মরসুমের আগে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দিল্লি ক্যাপিটালস থেকে কিনেছিল। এই দু’টি লেনদেনই সম্পূর্ণ নগদ লেনদেন ছিল। এবারও শার্দূল লখনউ থেকে মুম্বইয়ে এসেছেন নগদ লেনদেনেই। শার্দূল ঘরেই ফিরলেন দেখতে গেলে। তিনি ২০১০-১২ সাল পর্যন্ত মুম্বইয়ের সাপোর্ট বোলার ছিলেন এবং এই মরসুমে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কও নিযুক্ত হয়েছেন।

শার্দূল ২০২৫ আইপিএল খেলেননি!

২০২৫ সালের মেগা নিলামে নাম থাকলেও, শার্দূলকে কোনও ফ্র্যাঞ্চাইজি নেয়নি। আইপিএলে সুযোগ না পেয়ে শার্দূলের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে এসেক্সে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু মহসিন খানের পরিবর্তে এলএসজি শার্দূলকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল। এলএসজির তৎকালীন পরামর্শদাতা ছিলেন জাহির খান। দলের জন্য শার্দূল ভালো বিনিয়োগ ছিল বলেই মনে করেছিলেন তিনি। আইপিএলে প্রথম দুই ম্যাচে শার্দূল ছয় উইকেট নিয়েছিলেন। তবে ঠাকুর এরপর রীতিমতো লড়াই করেন ফর্ম ফিরে পেতে। মাত্র ১০ ম্যাচ খেলেন তিনি। এবং ১১.০২-এর ইকোনমি রেটে ১৩ উইকেট নেন।

শেরফানে রাদারফোর্ড

ওয়েস্ট ইন্ডিজের ফায়ারপাওয়ার শেরফানে রাদারফোর্ডও (Sherfane Rutherford) চলে এলেন মুম্বইতে। গুজরাত টাইটান্স (Gujarat Titans) গত নিলামে ২ কোটি ৬০ লক্ষ টাকায় রাদারফোর্ডকে নিয়েছিল টিমে। একই টাকায় মুম্বই কিনে নিল তাঁকে। দিল্লি (২০১৯), বেঙ্গালুরু (২০২২) এবং গুজরাতে প্রতিনিধিত্ব করার পর রাদারফোর্ড এখন চতুর্থ আইপিএল দলে যোগ দিলেন। তিনি ২০২০ সালে এমআই এবং ২০২৪ সালে কেকেআর দলের অংশও ছিলেন। কিন্তু সেই মৌসুমগুলিতে কোনও খেলার সুযোগই পাননি। চলতি মরসুমের শুরুতে গুজরাতের হয়ে রাদারফোর্ড ১৩ ইনিংসে ৩২.২২-এর গড়ে এবং ১৫৭.২৯-এর স্ট্রাইক রেটে ২৯১ রান করেছিলেন।

সচিনপুত্রেরও জায়গা নেই সংসারে!

এমআই এবং এলএসজি এবার অর্জুন তেন্ডুলকরের সঙ্গেও একটি পৃথক ট্রেডে সহমত হয়েছে বলেই খবর। ২০২৩ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের আইকন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন রয়েছেন দলে। গতবছর ৩০ লক্ষ টাকায় মুম্বই এই বাঁহাতি ফাস্ট বোলারকে কিনেছিল। তবে এলএসজি অর্জুনের নতুন ঘর হচ্ছে বলেই আপডেট। দেখতে গেলে অর্জুনকে ২০২১ সালের নিলামে ২০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই। কিন্তু দু’বছর পর তাঁর অভিষেক হয়েছিল নীল জার্সিতে। সেবার লিগে চার ম্যাচ খেলেছিলেন। সামগ্রিকভাবে অর্জুন ৯.৩৬ ইকোনমি রেটে তিন উইকেট পেয়েছেন পাঁচ আইপিএল ম্যাচে। ঘরোয়া সার্কিটে তিনি ২০২১ সালের শুরুতে মুম্বইয়ের হয়ে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন। ২০২২-২৩ মরসুমের আগে তিনি গোয়ায় চলে যান। সেখানেই তাঁর প্রথম-শ্রেণির এবং একদিনের ক্রিকেটে অভিষেক হয়।

আরও পড়ুন: সেঞ্চুরি করে IPL জিতিয়েছেন! ঝুলিতে জোড়া বিশ্বকাপ, কিংবদন্তি অলরাউন্ডার KKR-এ

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *