Bengal Weather Update: রবি থেকেই হাওয়া বদল! বাড়বে তাপমাত্রা! কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা?


অয়ন ঘোষাল: আজ থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদল রাজ্যে। বাতাসের গতি পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন। বাতাসে বাড়বে জলীয় বাষ্প। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। 

Add Zee News as a Preferred Source

কুয়াশার দাপট:

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার প্রবণতা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।

আরও পড়ুন:RSS Activist Death: বিজেপির টিকিট না পাওয়ায় হতাশা! আরএসএস কর্মীর চরম সিদ্ধান্ত… বাড়িতেই…

ঘূর্ণাবর্ত:

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করেছে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত।

তাপমাত্রা বাড়বে:

 রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা।‌ মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিনটি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে।  পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। 

রবিবার দুপুর থেকে উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় খাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। পার্বত্য জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।

আরও পড়ুন:Red Fort Blast: দিল্লিতে রক্ত ঝরানো সন্ত্রাসী ডাক্তারদের তিলে তিলে কষ্ট দেওয়া শুরু! একটা কড়া পদক্ষেপেই…

কলকাতা:

সামান্য বাড়লেও কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। স্বাভাবিকের প্রায় আড়াই ডিগ্রি নীচে। গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতায় রাতের পারদ ১৯/২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। কাল থেকে বাড়বে কুয়াশার সম্ভাবনা। রাতে ও ভোরে শীতের আমেজ আর সঙ্গে কুয়াশা। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। খুব সকালে হালকা কুয়াশা। রবিবার থেকে মঙ্গলবার দৃশ্যমানতা বেশ কিছুটা নামতে পারে। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

ভিন রাজ্যে:

শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্তীসগঢ়, রাজস্থান, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, পন্ডিচেরি, করাই কালে। কেরালা, লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তামিলনাডু উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *