জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: SIR-এর শুরু থেকেই বিতর্কের শেষ ছিল না (SIR in Bengal)। এবার সব বিতর্কের অবসান। বাংলায় এসআইআর (Bengal SITR) নিয়ে চলে এল বড় আপডেট! ভূ-ভারতে প্রথমবার এমনটা ঘটতে চলেছে। বাংলায় SIR-এর ক্ষেত্রে এবার AI (Artificial Intelligence) ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। AI দিয়েই পশ্চিমবঙ্গে ভুয়ো ও মৃত ভোটার (fake or deceased voter) শনাক্ত করবে নির্বাচন কমিশন।
ভোটার তালিকার (Voter List) ছবির মধ্যে মুখের সাদৃশ্য বিশ্লেষণ (Face Analysing) করে AI সিস্টেম একাধিক স্থানে নাম রয়েছে এরকম একই ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভুয়ো ও মৃত ভোটারের নাম (fake or deceased voter) তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতেই নির্বাচন কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (Artificial Intelligence) যাচাইকরণ ব্যবস্থার সাহায্য নিতে চলেছে। AI নির্ভর এই সিস্টেম ভোটার ডেটাবেসকে স্ক্যান করবে। তারপর বিভিন্ন ছবির মধ্যে মুখের সাদৃশ্য বিশ্লেষণ (Face Analysing by AI) করবে। তারপর এমন ব্যক্তিদের চিহ্নিত করবে, যাদের নাম বা ছবি একাধিক জায়গায় রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কমিশনের (Election Commission) এক আধিকারিক বলেন, “পরিযায়ী শ্রমিকদের ছবি অপব্যবহারের অভিযোগ বেড়ে যাওয়ার কারণেই আমরা এআই-এর সাহায্য নিচ্ছি। এআই নির্ভর ফেসিয়াল ম্যাচিং প্রযুক্তি (Facial Matching) ব্যবহার করে এমন সমস্ত ঘটনা শনাক্ত করা হবে, যেখানে একই ভোটারের ছবি ভোটার তালিকার একাধিক স্থানে ব্যবহৃত হয়েছে।” তিনি আরও বলেন, পরিযায়ী শ্রমিকদের ছবি অপব্যবহারের অভিযোগ সামনে আসার পরই এই পদক্ষেপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বুথ-লেভেল অফিসারদের (BLO) ভূমিকা আগের মতোই থাকবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন।
ওই আধিকারিক বলেন, “AI যাচাই প্রক্রিয়ায় সাহায্য করবে। কিন্তু প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও BLO-দের ভূমিকা গুরুত্বপূর্ণ-ই থাকবে। বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরই ভোটারদের ছবি সংগ্রহ করতে হবে। বুথ-লেভেল এজেন্টরা (BLA) এনুমারেশন ফর্ম ফিল-আপ করে দিলেও, স্বাক্ষর যাচাইয়ের জন্য BLO-দের অবশ্যই সংশ্লিষ্ট বাড়িতে গিয়ে দেখা করতে হবে।”
একইসঙ্গে তিনি আরও বলেন, “BLA-দেরও ভোটারদের কাছ থেকে হাতে লেখা বিবৃতি সংগ্রহ করতে হবে। যাতে নিশ্চিত করা যায় যে গণনা ফর্মগুলি তাঁদের উপস্থিতিতেই পূরণ করা হয়েছে।” কোথাও কোনও নিয়মের সঙ্গে আপোস করা হবে না বলে তিনি জোর দেন। স্পষ্ট জানান, “গণনা ও ফর্ম ফিল-আপের পর যদি কোনও ভুয়ো বা মৃত ভোটার শনাক্ত হয়, তবে সংশ্লিষ্ট বুথের BLO-ই তার জন্য দায়ী থাকবেন।”
আরও পড়ুন, SIR in Bengal: BLO এসআইআর-এর এনুমারেশন ফর্ম নিতে আসতেই সামনে এল ভয়ংকর ঘটনা! হতভম্ব এলাকাবাসী-পুলিস…
আরও পড়ুন, SIR in Bengal: বাংলায় এসআইআর নিয়ে বড় সমস্যা? BLO-রা বলছেন…কী হবে এবার?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
