বিশ্বকাপে ৭ ম্যাচে ৩০৮, তারপরেই হুইলচেয়ারে! আর এবার রাতারাতি মডেল হয়ে চমকে দিলেন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত (India vs South Africa, ICC Women’s World Cup Final 2025)। সেই রেশ এখনও কাটেনি দেশবাসীর। ২০০৫ এবং ২০১৭ সালে মিতালি রাজের (Mithali Raj) ভারত ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার সব হিসেব বদলে ইতিহাস লিখেছেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)।

Add Zee News as a Preferred Source

প্রথমবারের ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছে। নবী মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি সাক্ষী থেকেছে নীল ইতিহাসের। সব ঠিক থাকলে ফাইনালে হয়তো মাঠে নেমেই লড়তে পারতেন ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। কিন্তু ভাগ্যের করুণ পরিহাসে তা পারেননি দেশের ব্যাটিং অলরাউন্ডার।

চোটে কাবু প্রতীকা

বিশ্বকাপের শেষ দিকটা হুইলচেয়ারেই কেটেছে প্রতীকার। মহাযুদ্ধের সাতদিন আগেই হাঁটু এবং গোড়ালির চোটে ছিটকে গিয়েছিলেন প্রতীকা। তাঁর বদলে ভারত খেলিয়েছিল শেফালি ভার্মাকে। ভারত বিশ্বকাপ জেতার পরই, প্রতীকার কাছে ছুটে গিয়েছিলেন হরমনপ্রীতরা। তাঁকে তুলে ধরে ভাংড়াও করান। প্রতীকার হুইলচেয়ার ঠেলেই তাঁকে পুরস্কার মঞ্চে ওঠান হরমনপ্রীত। এমনকী প্রতীকা প্রধানমন্ত্রীর বাসভবনেও হুইলচেয়ারে দলের সঙ্গে গিয়েছিলেন। 
ভারতীয় দলের সঙ্গে হুইলচেয়ারে সেলিব্রেশনের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতীকা লেখেন, ‘আমি মাঠে লড়াই করতে পারিনি ঠিকই, কিন্তু আমার হৃদয় কখনই খেলা ছেড়ে যায়নি। প্রতিটি উল্লাস এবং প্রতিটি অশ্রুও আমার ছিল।’ 

আরও পড়ুন: ২০২৬ আইপিএলে ১০ দলের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা, রাতারাতি ঘর হারালেন সব মহারথীরা…

প্রতীকার করুণ পরিণতি

এবার বিশ্বকাপের প্রথম  ৬ ইনিংসে প্রতীকা ৩০৮ রান করেছিলেন ৫১.৩৩-এর গড়ে। স্মৃতি মন্ধানার সঙ্গে ভারতকে শুরুতে অসাধারণ মঞ্চ গড়ে দিচ্ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন প্রতীকা। বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারের শেষ বলে শারমিন আখতারের শট বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে বাউন্ডারি বাঁচাতে গিয়ে, বিশ্রীভাবে পড়ে যান তিনি। ডান পায়ের গোড়ালিও মচকে গিয়েই কাপযুদ্ধ থেকে ছিটকে যেতে হয় প্রতীকাকে। তবে তাঁর পরিবর্তে খেলা শেফালিও দুরন্ত সার্ভিস দিয়েছেন। 

মডেলের মতো মেকওভার

প্রতীকা এখন হইলচেয়ার ছেড়ে আবার স্বাভাবিক জীবনেই ফিরেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছেন। প্রতীকার মেকওভার দেখে চমকে গিয়েছে নেটপাড়া। চিক প্যান্টস্যুটের সঙ্গে মানানসই হাতে-গলায় সোনার গয়না পরেছিলেন প্রতীকা। তাঁর ছবি দেখে অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, তিনিই প্রতীকা! বহু অনুরাগীই তাঁর এই নয়া অবতারে মোহিত হয়েছেন। কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন প্রতীকাকে। 

আরও পড়ুন: KKR Retention List For IPL 2026: ১২ জনকে রাখল KKR! ২৩.৭৫ কোটির তারকার সঙ্গেই বাদ রাসেলও!

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *