মদ ছোঁয় না, বন্ধুদের পাল্লায় পড়ে গিলে মাথা গোল‌! এসেই মাকে ব্যাট দিয়ে পিটিয়ে মেরে দিল ছেলে… Woman allegedly murdered by her son in Asansol


বাসুদেব চট্টোপাধ্য়ায়: ছেলের হাতেই খুন মা? বাড়ির পাশেই দোকানে মিলল মহিলার রক্তাক্ত দেহ। ছেলেকে আটক করেছে পুলিস। চাঞ্চল্য আসানসোলের কুলটিতে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  3rd year student death: তুই অন্য কারও সঙ্গে বাঁধিস ঘর! অভিমানী ভয়েস মেসেজ রেখে ভরা গঙ্গায় নেমে গেলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া…

পুলিস সূত্রে খবর, মৃতের নাম সুশীলা সিনহা। কুলটি এলসি মোড়ে ছেলেকে সঙ্গে থাকতেন তিনি। বাড়ির পাশেই দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দোকান থেকে যা রোজগার হত, তাই গিয়েই সংসার চালাতেন সুশীলা। ছেলে বিশাল তেমন কোনও কাজ করেন না।  গতকাল বুধবার সকালে  প্রাতর্ভ্রমণে বেরিয়ে দোকানেই সুশীলা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  খবর দেওয়া হয় থানায়।

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, মঙ্গলবার রাতেই সম্ভবত খুন করা বছর পঁয়তাল্লিশের সুশীলাকে। মাথায় গভীর আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে।  ছেলে বিশালকে জিজ্ঞাসাবাদের  জন্য আটক করা হয়েছে। তবে কী কারণে খুন?  তা অবশ্য স্পষ্ট নয়।

আরও পড়ুন:  Man performes his own funeral rites: কেতুগ্রামে জ্যান্ত ‘ভূত’! দাঁড়িয়ে থেকে নিজের শ্রাদ্ধে পাত পেড়ে ১১০০ লোক খাওয়ালেন শান্তিবাবু…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *