৮৯ বছর বয়সে জীবনকে অলবিদা ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত ধর্মেন্দ্র (Dharmendra)। বেশ কয়েকদিন ধরেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গভীর ধোঁয়াশা। গভীর সংকটে ধর্মেন্দ্র নাকি সত্যিই মৃত্যু হয়েছে মেগাস্টারের?  কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল খবর যে মৃত্যু হয়েছে অভিনেতার, তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছিলেন হেমা মালিনী ও এষা দেওল। সোমবার দুপুরে আচমকাই তাঁর বাড়ি থেকে বেরতে দেখা যায় একটি অ্যাম্বুলেন্সকে। সোমবার দুপুরেই ভিলে পার্লে শ্মশানে দেখা যায় হেমা মালিনী, এষা দেওল, সানি দেওল, ববি দেওল ও আমির খানকে। সাদা পোশাকে দেখা যায় তাঁদের। এরপরেই সামনে আসে দুঃসংবাদ। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিচালক করণ জোহর। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Dharmendra: গুজবের মুখে ছাই বীরুর! হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউডের ‘হি-ম্যান’…

গত ১২ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। ১০ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার অবনতি ঘটলে ৮৯ বছরের অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। হাসপাতালে তাঁর চিকিৎসা করছিলেন ড. প্রফেসর প্রতীত সামদানি। সেই দিন তিনি নিশ্চিত করেছিলেন যে ধর্মেন্দ্রজির চিকিৎসা এখন থেকে বাড়িতেই চলবে। ডাক্তার বলেন, পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাঁর চিকিৎসা এখন থেকে বাড়িতে করা হবে।’ সোমবারই মৃত্যু হয় তাঁর। সম্পন্ন হয় শেষকৃত্যও। জানা যায় মুখাগ্নি করেছেন বড় ছেলে সানি দেওল। 

৮৯ বছর বয়স ধর্মেন্দ্রর। শেষবার শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। তার কিছুদিন আগেই জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে দেখা যায় তাঁকে। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। 

আরও পড়ুন- Dharmendra Property: কেমন আছেন ‘বীরু’? ৩৩৫ কোটির সাম্রাজ্য বলিউডের ‘হি-ম্যান’ এর! সম্পত্তির তালিকায়…

প্রসঙ্গত, চলতি বছর ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচারও হয়েছিল। মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বেরনোর সময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তেরা। ভিডিয়োয় ধর্মেন্দ্রকে পাপারাৎজ়িদের বলতে শোনা যায়, ‘আমি একদম ভালো আছি’। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে শোকের ছায়া গোটা পরিবারে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *