Celina Jaitly’s Divorce: ভয়ংকর দুঃসময়ের মুখে ‘মিস ইন্ডিয়া’ সেলিনা, অস্ট্রিয়ায় স্বামীর নিষ্ঠুর নির্যাতনের শিকার! নিজের ভাইও…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একবছর আগেই স্বামীকে নিয়ে রোমান্টিক পোস্ট করেছিলেন সেলিনা জেটলি (Celina Jaitly)। বছর ঘুরতে না ঘুরতেই এবার স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার (Domestic Violence) মামলা দায়ের করলেন অভিনেত্রী সেলিনা জেটলি। যিনি পেশায় অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী। শুধু তাই নয়, স্বামীর কারণে উপার্জনের ক্ষতি এবং মানসিক নির্যাতনের জন্য অভিনেত্রী ক্ষতিপূরণ বাবদ ৫০ কোটি টাকা দাবি করেছেন সেলিনা। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির তিন সন্তান রয়েছে— উইনস্টন, ভিরাজ এবং আর্থার।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Smriti Mandhana’s Wedding: স্থগিত স্মৃতির বিয়ে, পলাশের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ! প্রকাশ্যে গোপন চ্যাট…

অভিনেত্রী গত ২১ নভেম্বর মুম্বইয়ের একটি আদালতে এই মামলাটি দায়ের করেন। এরপরই ৪৮ বছর বয়সী পিটার হাগকে আদালতের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। ৪৭ বছর বয়সী সেলিনা তাঁর পিটিশনে অভিযোগ করেছেন যে পিটার হাগ একজন “নার্সিসিস্ট” , আত্মপ্রেমী এবং স্বার্থপর ব্যক্তি, যাঁর স্ত্রী বা সন্তানদের প্রতি কোনো সহানুভূতি নেই। অভিনেত্রী দাবি করেন যে তিনি স্বামীর হাতে ইমোশনাল, শারীরিক, যৌন এবং মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন। এই কারণেই তিনি বাধ্য হয়ে অস্ট্রিয়ার বাড়ি ছেড়ে ভারতে ফিরে এসেছেন।

আইন সংস্থা করঞ্জাওয়ালা অ্যান্ড কোং-এর মাধ্যমে মামলা লড়ছেন সেলিনা। তিনি তাঁর পিটিশনে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন, গার্হস্থ্য হিংসা এবং উপার্জনের ক্ষতির জন্য ৫০ কোটি ক্ষতিপূরণ। প্রতি মাসে ১০ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণ খরচ (Maintenance)। তিন সন্তানের হেফাজত (Custody) চেয়েছেন, যারা বর্তমানে অস্ট্রিয়ায় তাদের বাবার সঙ্গে রয়েছে। মুম্বইয়ের বাড়িতে পিটার হাগের প্রবেশে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন।

সেলিনা তাঁর আবেদনে আরও উল্লেখ করেছেন যে, তাঁদের সন্তান হওয়ার পর পিটার হাগ বিভিন্ন অজুহাতে তাঁকে কাজ করতে দেন না এবং তাঁর ‘আর্থিক স্বাধীনতা ও মর্যাদা’ কেড়ে নেন। অভিনেত্রী জানান, স্বামীর ‘অনুমতি নিয়ে’ তিনি শুধুমাত্র ছোটখাটো কিছু প্রোজেক্টের কাজ করতে পারতেন। পিটিশনে জানা যায়, পিটার হাগ এই বছরের আগস্ট মাসে অস্ট্রিয়ার একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন।

আরও পড়ুন- Dharmendra Property: ৪৫০ কোটির সম্পত্তির অধিকারী ধর্মেন্দ্র, কিন্তু ‘বীরুর বাসন্তী’ হেমা মালিনী পাবেন না এক টাকাও! কেন?

প্রসঙ্গত, ২০১০ সালে বিয়ে করেছিলেন সেলিনা এবং ২০১২ সালে প্রথম যমজ সন্তান হয় তাঁর। পাঁচ বছর পর দ্বিতীয়বার যমজ সন্তানের জন্ম দেন অভিনেত্রী, তবে তাদের মধ্যে একজন হৃদযন্ত্রের ত্রুটির কারণে মারা যায়। উল্লেখ্য, গত বছরও সেলিনা তাঁদের বিবাহবার্ষিকীতে পিটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ রোমান্টিক পোস্ট লিখেছিলেন। কিন্তু সেই মিষ্টি সম্পর্কের ছবি এখন বদলে গিয়েছে আদালতের লড়াইয়ে।

সম্প্রতি সেলিনা জেটলি তাঁর ভাই, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলির জন্য দিল্লির আদালতে আবেদন জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর ভাইকে আরবে ‘বেআইনিভাবে অপহরণ ও আটক’ করে রাখা হয়েছে এবং বিদেশমন্ত্রক তাঁর ভাইয়ের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। আদালত তখন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যাতে অভিনেত্রীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা নিশ্চিত করা হয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *