National level basketball player dies in court: বুকের উপর পড়ল লোহার খুঁটি! প্র্যাকটিসেই মর্মান্তিক মৃত্যু জাতীয় স্তরের কিশোর বাস্কেটবল খেলোয়াড়ের… শেষ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্র্যাকটিসের সময় মর্মান্তিক মৃত্যু জাতীয় স্তরের এক বাস্কেটবল খেলোয়াড়ের (national level basketball player dies)। অনুশীলনের সময় বাস্কেটবলের লোহার খুঁটি ভেঙে পড়ে প্রাণ হারাল জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় ১৬ বছরের ওই কিশোর। মৃতের নাম হার্দিক রাঠি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে (national level basketball player dies in court after pole collapses during practice)। 

Add Zee News as a Preferred Source

রোহতকের একটি স্থানীয় খেলার মাঠে ঘটনাটি ঘটে। হার্দিক রাঠি নামে জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় ১৬ বছরের ওই কিশোর লক্ষ্মণ মাজরার কোর্টে একাই অনুশীলন করছিল। ভিডিয়োয় দেখা যাচ্ছে প্র্যাকটিসের সময় হার্দিক তিন-পয়েন্ট লাইন থেকে দৌড়ে যায় (On Camera, national level basketball player dies)। তারপর লাফিয়ে খুঁটির সঙ্গে লাগানো বাস্কেটটি স্পর্শ করে। বাস্কেটবল খেলোয়াড়রা তাদের স্কোরিং ক্ষমতা উন্নত করার জন্য এই প্র্যাকটিসটি করে থাকে। প্রথমবার হার্দিক খুব ভালোভাবেই এই কৌশলটি প্র্যাকটিস করে। কোনও সমস্যা হয় না। কিন্তু তারপর সে যখন আবার এটা করতে যায়, তখন ঝুড়ির প্রান্তটি ধরতেই খুঁটিটি তার উপর পড়ে যায়। বোর্ডের পুরো ভার তার বুকের উপর পড়ে। 

সঙ্গে সঙ্গে কোর্টে ছুটে যায় তার বন্ধুরা। খুঁটিটি তুলে হার্দিককে উদ্ধার করে তারা। কিন্তু বুকের উপর লোহার খুটি পড়ার চাপে ততক্ষণে জ্ঞান হারিয়েছে হার্দিক।  তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুঁটিটি মাটিতে শক্তভাবে লাগানো হয়নি। যার জেরেই খুঁটিটি মাটি থেকে উপড়ে যায় ও সামনের দিকে হেলে পড়ে হার্দিককে পিষে দেয়। মর্মান্তিক সেই ভিডিয়ো-

আরও পড়ুন, Ahmedabad plane crash: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভয়ংকর রিপোর্ট! ভেঙে পড়ার ৪৮ ঘণ্টা আগেই…

আরও পড়ুন, Arpita Mukhopadhyay: ‘যেভাবে মনে করেছে…’ ইডির বিরুদ্ধে বিস্ফোরক অর্পিতা! ২০০২-এরও…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *