SSC Big Update: হাইকোর্টের OMR আপলোডের নির্দেশের পরই এসএসসি ২০২৫-এ নবম ও দশমে নিয়োগ নিয়ে বড় আপডেট!


শ্রেয়সী গাঙ্গুলি: এসএসসি ২০২৫ (SSC 2025 Recruitment) নয়া নিয়োগ প্রক্রিয়ায় বড় আপডেট। আগামী সপ্তাহের শেষেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ভেরিফিকেশন লিস্ট। নবম ও দশম শ্রেণির নিয়োগের জন্য এই ভেরিফিকেশন লিস্ট (verification list for class IX-X) প্রকাশ করা হবে। ইতিমধ্যেই নবম ও দশমের লিখিত পরীক্ষার ফল (SSC Merit List) প্রকাশিত হয়েছে। শূন্যপদের ভিত্তিতে এই ভেরিফিকেশন লিস্ট তৈরি করা হবে। প্রতি একটি শূন্যপদের জন্য ১.৬ এই পদ্ধতিতে ভেরিফিকেশন লিস্ট তৈরি করা হবে।

Add Zee News as a Preferred Source

প্রসঙ্গত, বৃহস্পতিবার (Kolkata High Court) হাইকোর্টে SSC মামলার শুনানিতে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। নয়া নিয়োগ পরীক্ষার মেধাতালিকাতেও অযোগ্য প্রার্থীদের নাম থাকার অভিযোগ। সেই অভিযোগের নিষ্পত্তি করতে, বিচারপতি অমৃতা সিনহা এসএসসি ২০২৫ নিয়োগ পরীক্ষায় (SSC 2025recruitment) অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের OMR শিট কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আরও অভিযোগ,২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছেন। কারা প্যানেলের মেয়াদের শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগ পেয়েছেন? তাঁদের নামের তালিকাও তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা কমিশনকে আদালতে পেশ করতে হবে।

নয়া নিয়োগ প্রক্রিয়াতেও (SSC 2025recruitment) অস্বচ্ছতার অভিযোগ ওঠায় বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) উদ্দেশ করে বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)রীতিমতো তিরস্কারের সুরে বলেন, “কেন OMR শিট আপলোড হয়নি? আপনারা আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।” উল্লেখ্য, পূর্বের প্যানেলের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও নিয়োগ পাওয়া ছাড়াও ওএমআর-এ সমস্যাতেও নিয়োগপত্র পাওয়া এবং র‍্যাঙ্ক জাম্পিং-এর মাধ্যমে চাকরি পাওয়ারও অভিযোগ রয়েছে।

এর পাশাপাশি গতকাল একটি তাৎপর্যপূর্ণ মন্তব্যও করেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এসএসসি সংক্রান্ত একটি মামলার শুক্রবারই দ্রুত শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। নথি যাচাইয়ের আগেই এসএসসি সংক্রান্ত অন্য মামলার সঙ্গে একত্রে শুনানির জন্য আবেদন জানান। তখন ওই আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি সিনহা বলেন, “পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন?” 

আরও পড়ুন, Supreme Court on private universities: বেলাগাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাশ টানতে মরিয়া সুপ্রিম কোর্ট! জারি হল, ডেডলাইন…

আরও পড়ুন, Bengal Weather Update: বদলাবে হাওয়ার গতি! ‘দিতোয়া’র দাপটে কি রাজ্যে… দুই বঙ্গেই আগামী কদিন… আবহাওয়ার বড় আপডেট …

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *