Jalpaiguri: তিস্তার চরে মিলল পাইপের মতো বস্তু, কাঁধে তুলতে যেতেই তার কাছে দৌড়ে এলেন এক যুবক, আতঙ্ক ছড়াল এলাকায়…


প্রদ্যুত্ দাস: জলপাইগুড়ি তিস্তা চরে ছোট চৌধুরীপাড়া সংলগ্ন এলাকায় ভারি বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য চড়াল। ঘটনাস্থলে পুলিস। খবর গেল সেনাবাহিনীতে। রবিবার সকালেই জলপাইগুড়ি জেলার পাহারপুরের ছোট চৌধুরীপাড়া এলাকায় তিস্তা নদীর চরে চাঞ্চল্য ছড়ায়। কাঠ কুড়াতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা প্রথমে দেখতে পান একটি লম্বা ধাতব বস্তুকে।

Add Zee News as a Preferred Source

অজ্ঞাত বস্তুটিকে সাধারণ লোহার পাইপ ভেবে তিনি কাঁধে করে বাড়ি নিয়ে আসার প্রস্তুতি নেন। ঠিক সেই সময় কয়েকজন যুবক বিষয়টি দেখে তাকে সতর্ক করেন। তারা বুঝিয়ে দেন—এটি সাধারণ কিছু নয়, বরং বিপজ্জনক বিস্ফোরকও হতে পারে। প্রায় দেড় বছর আগে তিস্তা পাড়ে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল—সেই স্মৃতি থেকেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন-৪ মিনিটে ৫২ বার ‘সরি’! তারপরই চারতলা থেকে ঝাঁপ জাতীয় স্তরের প্লেয়ারের! দেখুন ভয়ংকর সেই….

আরও পড়ুন-পুলিসে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, তদন্তে নেমে চোখ কপালে উঠল…

এরপর বাসিন্দারা দ্রুত বস্তুকে চরের ওপর রেখে নিরাপদ দূরত্বে সরে যান এবং খবর দেন পুলিসকে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে দেয়। প্রাথমিক তদন্তে  অনুমান, উদ্ধার হওয়া বস্তুটি সম্ভবত এটি একটি বিস্ফোরক। প্রায় দুই বছর আগে তিস্তায় ভয়াবহ বন্যায় সিকিমের সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় তিস্তা নদীতে বহু সামরিক সামগ্রী ভেসে গিয়েছিল বলে জানা যায়। এরপর থেকে নদীর চরে একাধিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

নতুন করে ফের এটি উদ্ধার হওয়ায় এলাকায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে এবং পুরো এলাকা সুরক্ষিত করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *