Jeet Birthday: জন্মদিনে জিতের রিটার্ন গিফট! টিজারেই ভাইরাল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মদিনে চমকে দিলেন জিৎ! বাংলা সিনেমার সুপারস্টার আজ ৪৭-এ পা দিলেন আর ঠিক এই বিশেষ দিনেই নিজের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর টিজার প্রকাশ করে ধামাকা এন্ট্রি নিলেন তিনি। জন্মদিন মানেই সাধারণত কেক, শুভেচ্ছা আর উদযাপন-কিন্তু জিৎ বরাবরই অন্যরকম। তাই নিজের নতুন ছবির ফার্স্ট লুক রিভিল করে অনুরাগীদের জন্মদিনের উপহার দিলেন।

ধুতি-কুর্তা, গায়ে আলোয়ান-তবে চোখে তীব্র আগুন আর শরীরী ভাষায় একেবারে রাফ-অ্যান্ড-টাফ বিপ্লবীর ছবি। যেন দীর্ঘদিনের পর্দার নায়ক নয়, ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক যোদ্ধা। এই নতুন লুক দেখেই উত্তাল নেটপাড়া।

আরও পড়ুন: দীপিকার বোনের বিয়ে বাঙালিবাড়িতে, আরও গাঢ় কলকাতা কানেকশন! পরম আত্মীয় সানি দেওল-ও…

পথিকৃত্‍ বসুর পরিচালনায় এই ছবির গল্প গড়ে উঠেছে স্বাধীনোত্তর বাংলার অশান্ত সময়কে কেন্দ্র করে। টিজারে দেখা যাচ্ছে-জিতের চরিত্র কখনও বিপ্লবী, কখনও ডাকাত-দুটি পরিচয়ের মাঝেই টানাপোড়েন। তাঁকে আবার জেলে থেকেও নানা উদ্যোগ নিতে দেখা যায়, যা গল্পকে আরও রহস্যময় করেছে।

ছবিটি অনন্ত সিংহের জীবনের অনুপ্রেরণায় তৈরি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিংহ। মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় স্বাধীনতা সংগ্রাম থেকে ব্যাঙ্ক ডাকাতি, এবং পরবর্তী জীবনে চলচ্চিত্র প্রযোজকের পরিচয়-সব মিলিয়ে তাঁর জীবন যেন রোমাঞ্চে ভরা এক উপন্যাস। পোস্টারে উল্লেখ করা হয়েছে যে ছবিটি অনন্ত সিংহেরই লেখা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ বই থেকে অনুপ্রাণিত।

দুটি সময়কালকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে জিৎকে কখনও তরুণ, কখনও কাঁচাপাকা রূপে দেখা যাবে। বয়স বাড়লেও তাঁর বিপ্লবী মন কখনও বুড়ো হয় না-টিজার সেই বার্তাই যেন স্পষ্ট করে দেয়।

সঙ্গীতের দায়িত্বে শান্তনু মৈত্র, আর টিজারে শোনা গিয়েছে টোটা রায়চৌধুরীর কণ্ঠও। অ্যাকশন, আবহসঙ্গীত এবং আধুনিক ভিএফএক্স-সব মিলিয়ে বড় মাপের এক সিনেমা আসছে তা প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: দুই বছরের দাম্পত্যের যাত্রায় নতুন বাঁক… রণদীপ-লিনের ঘরে আসছে ‘ওয়াইল্ড ওয়ান’

আগামী ২০২৬-এ মুক্তি পাবে ছবিটি। জন্মদিনের সকালে টিজার প্রকাশ হতেই জিতের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ #KeuBoleBiplobiKeuBoleDakat-এ ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা আর উত্তেজনার বার্তায়।

৪৭-এ পা দিয়ে জিৎ যেন স্পষ্ট জানিয়ে দিলেন-বয়স শুধু সংখ্যা, কিন্তু স্টারডম আর বিপ্লবের আগুন কখনও কমে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *