Howrah blast: মাঠে ব্যাডমিন্টনে মত্ত ছিল কচিকাঁচারা, হঠাত্ বিকট শব্দ, মাটিতে পড়ে ছটফট করতে লাগল শিশু…


দেবব্রত ঘোষ: লুকিয়ে রাখে বোমা ফেটে মারাত্মক অবস্থা এক শিশুর। হাওড়ার ব্যাটরা থানা এলাকার ঘটনা। ওই বিস্ফোরণ কী ধরনের বোমা থেকে তা খতিয়ে দেখছে পুলিস। ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে।

Add Zee News as a Preferred Source

সোমবার ব্যাটরা থানা থেকে একশো মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেনের ঘটনা। বিকেল তিনটে নাগাদ স্থানীয় একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল একদল কচিকাঁচা। হঠাত্ করে বিকট শব্দ। ধোঁয়া সরতেই দেখা গেল মাটিতে পড়ে ছটফট করছে একটি শিশু।

স্থানীয়দের বক্তব্য ওই শিশুর নাম রৌশন সিং। বয়স ৯ বছর। বোমা বিস্ফোরণে তার ডান হাত ও ডান চোখে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তার চিকিত্সা চলছে। রৌশনের মায়ের বক্তব্য, কীভাবে ওই বিস্ফোরণ ঘটল জানি না। শুনছি বোমা ফেটেছে।

আরও পড়ুন-সিংহকে পোষ মানাব! জেদ ধরে ২০ ফুট দেওয়াল টপকে চিড়িয়াখানার এনক্লোজ়ারে ঢুকে পড়লেন যুবক, তারপরই…

আরও পড়ুন-প্রেমিকের মৃতদেহের সঙ্গে বিয়ে করা আঁচলের নাচের ভিডিয়ো OUT! এমনও সম্ভব…

খবর চড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। কে বা কারা ওই বোমা রেখেছিল তা নিয়ে তদন্ত করছে ব্যাটরা ও হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। ডিসিপি সেন্ট্রাল তফিজুল আজহার জানান, একটি বোমা ফেটেছে। কী ধরনের বোমা তা খতিয়ে দেখা হচ্ছে। আতসবাজিও হতে পারে। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে। শিশুটি গুরুতর জখম। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *