জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি় ৫ (ZEE5)-এ আজ মুক্তি পেলো ‘সালী মোহব্বত’-এর টানটান উত্তেজনায় ভরা ট্রেলার এবং ১২ ডিসেম্বর এই ছবি সরাসরি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এই ছবির মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া। মুখ্য ভূমিকায় রয়েছেন রাধিকা আপ্তে, দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অনশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা। ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) ও শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে এই ছবি।
ছবির গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক শান্ত শহরের প্রেক্ষাপটে, যেখানে স্মিতা (রাধিকা আপ্তে) নিজের গাছপালার মাঝে নিঃশব্দ, নির্জন জীবন কাটান। কিন্তু সেই নিস্তরঙ্গ জীবনে হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ ডাবল মার্ডার। শহরের শান্তি ভেঙে পড়ে, আর স্মিতার নিস্তরঙ্গ জগৎও টাল খায়। তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয়,সবকিছু যেন ঠিক ততটা সরল নয়।
এই রহস্যের কেন্দ্রে স্মিতাসে কি কেবল একজন নিরীহ সাক্ষী, না কি এই ঝড়ের পেছনে লুকিয়ে থাকা অন্ধকারের মূল চাবিকাঠি?
অন্যদিকে দিব্যেন্দু শর্মার কথায়, ‘ট্রেলারটা দেখেই বোঝা যায়, কতটা আবেগঘন ও রহস্যময় এই গল্প। তিসকা এমন এক পরিবেশ তৈরি করেছেন, যেখানে নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা।’
১২ ডিসেম্বর থেকে শুধুমাত্র জি় (ZEE5)- এ দেখা যাবে ‘সালি মহব্বত’। রহস্য, আবেগ আর চরিত্রনির্ভর গল্পের খোঁজে যাঁরা থাকেন, তাঁদের জন্য এই ছবি হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
