বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নচিকেতা, তড়িঘড়ি বসল স্টেন্ট! এখন কেমন আছেন গায়ক?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট এবং অতিরিক্ত ঘাম হতে শুরু করেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তড়িঘড়ি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা পরীক্ষার পর জানান, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। এর পরেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সম্মতিতে তাঁর হৃদপিণ্ডে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। সোমবার কেমন আছেন গায়ক? 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Malayalam Actress Assault Case: নায়িকাকে গাড়িতে তুলে ধর্ষণ, ঘটনার ফিল্মিং…৮ বছর পর বড় রায় আদালতের…

জানা যায়, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী এখন অনেকটাই ভালো আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে, চলতি সপ্তাহের বুধ অথবা বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। গায়কের আপ্তসহায়ক আর্যদেব ভট্টাচার্য সোমবার জানান, “বিকেলের দিকে হয়তো দাদাকে জেনারেল বেডে নিয়ে আসা হবে।” তিনি আরও জানান যে গায়ক এখন সবার সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন এবং নিজের হাতে খাবারও খেয়েছেন। রবিবার বিকেলে গায়ক-কন্যা ধানসিড়ি চক্রবর্তী জানান, “বাবা আগের তুলনায় স্থিতিশীল। দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভয় কেটে গিয়েছে।”

আরও পড়ুন- Bigg Boss 19 Winner Gaurav Khanna: ‘অনুপমা’-র অনুজ থেকে রিয়্যালিটি কিং! বিগ বসে গৌরব জিতলেন ৫০ লক্ষ, প্রতি এপিসোডে পারিশ্রমিকও ছিল আকাশছোঁয়া…

অতিরিক্ত মঞ্চানুষ্ঠানের ফলে অতিরিক্ত পরিশ্রম থেকেই সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে। যদিও বর্তমান স্থিতিশীল অবস্থায় নচিকেতা এখনই গানের অনুষ্ঠানে ফিরতে চাইছেন। তবে আর্যদেব হেসে যোগ করেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে।”এদিকে, গায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীমহল তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *