প্রবীর চক্রবর্তী: রাজ্য রাজনীতি সরগরম এখন একটাই খবরে। রাজন্যা হালদারের ((Rajanya Haldar) বিজেপিতে যোগদানের খবরে! আজই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা-প্রান্তিক (Rajanya Haldar will join BJP today)। দুর্গাপুজোর প্যান্ডেল থেকে যে জল্পনার শুরু হয়েছিল, আজ সেই জল্পনাতেই শিলমোহর পড়তে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে আজ দুপুরেই সল্টলেকে বিজেপি দফতরে রাজন্যা-প্রান্তিক বিজেপিতে যোগদান করবেন বলে খবর(Rajanya Haldar and Prantik Chakraborty will join BJP today)। কিন্তু এই যোগদান প্রসঙ্গে কী বলছেন রাজন্যা?
বিজেপিতে যোগদান প্রসঙ্গে কী বলছেন রাজন্যা? (Rajanya Haldar on BJP joining)
রাজন্যা-প্রান্তিকের বিজেপিতে যোগদানের খবর সামনে আসতেই যোগাযোগ করা হয়েছিল রাজন্যার সঙ্গে। তবে তিনি এখনই এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। খোলসা করতে চাননি বিজেপিতে যোগদানের কারণ। রাজন্যা বলেন, রাজনীতি তো সবসময়ই একটা সম্ভাবনার জায়গা। সেই সম্ভাবনা একটা তৈরি হয়েছে। যা বলবেন, তিনি দুপুর ২টোর পর বলবেন। উল্লেখ্য, আজ দুপুর ২টোতেই রাজন্যার বিজেপিতে যোগদানের কথা শুভেন্দু অধিকারীর হাত ধরে। বিজেপিতে যোগদানের পরই রাজন্যা তাঁর বিজেপিতে যোগদানের কারণ প্রসঙ্গে মুখ খুলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, ২০২৩-এর ২১ জুলাইয়ের মঞ্চে রাজন্যা ছিলেন তৃণমূলের ‘চমক’। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে রাজন্যার সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়, সহজ কিন্তু আন্দোলনের ভাষায় বক্তৃতা নজর কেড়েছিল সবার। একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর বক্তৃতা নজর কাড়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন ‘সেনসেশন’ হয়ে উঠেছিলেন রাজন্যা হালদার (Rajanya Halder)। রাজনীতিতে তুরীয় গতিতে উত্থান হয়েছিল রাজন্যার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে TMCP ইউনিটের সভানেত্রীও হয়েছিলেন রাজন্যা। কিন্তু যেমন উল্কার গতিতে উত্থান, তেমনই এক বছরের মধ্যে ‘পতন’ও!
আরজি কর আবহে দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হন রাজন্যা-প্রান্তিক। তৃণমূল থেকে বহিষ্কার করা হয় রাজন্যা-প্রান্তিক ((Rajanya Halder) দুজনকেই। সূত্রের খবর, তখন থেকেই আর তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই দুজনের। এবার ২০২৫-এর দুর্গাপুজোয় সবাইকে অবাক করেই ‘সাসপেন্ডেড’ রাজন্যা-প্রান্তিক জুটিকে দেখা যায় প্রথমে সজল ঘোষের পুজোয়, তারপর মহাষ্টমীতে বিজেপির পুজোয়। সেখান থেকেই জোরদার জল্পনার শুরু। সেই জল্পনা সত্যি করেই অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তী (Rajanya Halder and Prantik Chakraborty will join BJP today) বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে খবর।
আরও পড়ুন, Rajanya Haldar: ‘দুর্গাপুজোর ফ্রেমে’ই শিলমোহর! আজই বিজেপিতে রাজন্যা-প্রান্তিক…
আরও পড়ুন, Rajanya Halder: রাজন্যা হালদারের বাড়িতে ‘ভয়ংকর ঘটনা’! ‘পরিকল্পিত ষড়যন্ত্র’-এর অভিযোগ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
