Akshaye Khanna-Karisma Kapoor: বিয়েতে গিয়ে করিশ্মাকে সটান চুমু, লোলোকে ভালোবেসে অবিবাহিতই থেকে গেলেন অক্ষয়! ভাইরাল ভিডিয়ো…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা সময় ছিল যখন বলিউডে জোর গুঞ্জন ছিল যে অক্ষয় খান্না (Akshaye Khanna) এবং করিশ্মা কাপুর (Karisma Kapoor) বিয়ে করতে চলেছেন। সেই সময় করিশ্মা তাঁর কেরিয়ারে জনপ্রিয়তার শীর্ষে। অজয় দেবগণের সঙ্গে সম্পর্ক ভাঙার পর করিশ্মা নাকি তখন অক্ষয়ের কাছে মানসিক শান্তি খুঁজে পান।

Add Zee News as a Preferred Source

যদিও অক্ষয় বা করিশ্মা কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তাঁদের সম্পর্ক বেশ গভীর ছিল। করিশ্মার বাবা রণধীর কাপুর নাকি এই সম্পর্ককে মেনে নিয়েছিলেন এবং অক্ষয়ের বাবা বিনোদ খান্নার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। কিন্তু বাধ সাধেন করিশ্মার মা। করিশ্মার মা ববিতা কাপুর এই বিয়েতে রাজি ছিলেন না। কারণ, তাঁর মতে, করিশ্মার কেরিয়ারের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ে করা উচিত নয়। এরপরে নানা মনোমালিন্যে ভেঙে যায় সেই সম্পর্ক। 

আরও পড়ুন- Rati Agnihotri domestic violence: ‘মারতে মারতে ও একদিন আমায় খুন করে দিত’, ৩০ বছর ধরে স্বামীর নির্যাতনের শিকার রতি অগ্নিহোত্রী…

তবে করিশ্মার বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন অক্ষয় খান্না। বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অক্ষয় নিজেই। সেই ভিডিয়োতে অক্ষয়কে দেখা যায় বর-বধূকে অভিনন্দন জানানোর পর তিনি করিশ্মার হাতে চুম্বন করছেন, যা এখন নেটদুনিয়ায় ফের ভাইরাল।

প্রসঙ্গত, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে অসামান্য অভিনয় করে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেতা অক্ষয় খান্না। তাঁকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনার মাঝেই, তাঁর পুরনো বিতর্ক এবং সাক্ষাৎকারগুলি নতুন করে আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে বিশেষ নজর কেড়েছে এই ভিডিয়ো, যেখানে অক্ষয় খান্না ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে করিশ্মা কাপুরের বিয়েতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- Akshaye Khanna Viral Dance: ‘ধুরন্ধর’ অক্ষয়, বাবা বিনোদ খান্নাকে নকল করেই ভাইরাল! রইল ভিডিয়ো…

এখানে উল্লেখ্য, সঞ্জয় কাপুরের আগে করিশ্মার বাগদান হয়েছিল অভিষেক বচ্চনের সঙ্গে, যা জয়া বচ্চন একটি জনসভায় ঘোষণা করেছিলেন। তবে সেই সম্পর্কও পরে ভেঙে যায়। এরপর ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা কাপুর। তাঁদের দুই সন্তান, কন্যা সামায়রা এবং পুত্র কিয়ান । তবে ২০১৩ সালে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে এবং ২০১৪ সালে তাঁরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। তিক্ত আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর প্রিয়া সচদেবকে বিয়ে করেন।

ব্যবসা জগতে সুপরিচিত সঞ্জয় কাপুর সম্প্রতি ২০২৫ সালের ১২ জুন ইংল্যান্ডে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর আকস্মিক মৃত্যুর পর তাঁর ৩০,০০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। তাঁর বিধবা স্ত্রী প্রিয়া সচদেব এবং প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের পাশাপাশি চার সন্তানও জড়িয়েছেন আইনি জালে। চলছে সেই কেস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *