Actor Akhil Vishwanath Dies: অকালেই চলে গেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা অখিল বিশ্বনাথ। মাত্র ৩০ বছর বয়সে নিজেকে শেষ করে ফেললেন অখিল। গত ১১ ডিসেম্বর অভিনেতার মৃতদেহ তার কেরালার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অখিল বিশ্বনাথের মৃতদেহ তাঁর কেরালাস্থিত বাড়ি থেকে উদ্ধার করা হয়। ছেলের মৃতদেহ দেখতে পান তাঁর মা গীতা। বাড়ি থেকে কাজে বের হওয়ার সময় তিনি ছেলের ঘরে অখিলের মৃতদেহ দেখতে পান। মাত্র তিন মাস আগেই সড়ক দুর্ঘটনায় গভীর আঘাত পেয়েছেন অখিলের বাবা চুঙ্কাল চেঞ্চেরিভল্লাপ্পিল। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
‘চোলা’ ছবির জন্য বিপুল জনপ্রিয় হয়েছিলেন অখিল বিশ্বনাথ। পরিচালক স্যানাল কুমার শশিধরনের পরিচালনায় এই ছবিতে অখিল ছিলেন লিড রোলে। এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। ছবিটি কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস-এ পুরস্কৃতও হয়েছিল।
অখিল তাঁর কেরিয়ার শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। ‘মাঙ্গান্ডি’ ছবিতেও অভিনয় করেন। ছবিতে তাঁর সঙ্গে ছিল তাঁর ভাইও। রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছিল দুই ভাইকে।
আরও পড়ুন-‘অবশেষে খাঁচা ভেঙে…’! শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেই পোস্ট নচিকেতার…
আরও পড়ুন-জ়ুবিনের খুনি কারা? তাদের কি ফাঁসির সাজা? রহস্য বাড়িয়ে তিন পেটি ভর্তি চার্জশিট পেশ করল SIT! এবার…
অখিল বিশ্বনাথের মৃত্যুর সঠিক কারণ এখনও সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কেন এমন চরম পদক্ষেপ, সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি।
বেশ কিছুদিন হল হাতে কাজ ছিল না অখিলের। তাই বাধ্য হয়েছে কুন্নুরের কোত্তালি এলাকায় একটি মোবাইলের দোকানে কাজ নেন। কোনও এক কারণে সেই দোকানেও আর যাচ্ছিলেন না বিশ্বনাথ।
সাইকোলজিক্যাল থ্রিলার ‘চোলা’ ছবিটি পরিচালনা করেছিলেন সানাল কুমার শশীধরন। প্রযোজনা করেন জোসেফ জর্জ। ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং টোকিও ফিল্মেক্স সহ একাধিক উত্সবে দেখানো হয়েছিল। ‘চোলা’ ছাড়াও তরুণ মূর্তির পরিচালনায় করেছিলেন ‘অপারেশন জাভা’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
