Dev on Messi Controversy: ‘অন্যরা পারল, আমরা পারলাম না! বাংলার ইমেজ খারাপ হল’, মেসিকাণ্ডে আক্ষেপ দেবের…


জি ২৪ ঘণ্টা ডিজটাল ব্যুরো: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) লিওনেল মেসির ইন্ডিয়া ট্যুর (Messi India Tour) নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়, তা নিয়েও এখনও উত্তাল সোশ্যাল মিডিয়া। মেসির সঙ্গে ছবি তুলে ট্রোলের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) থেকে শুরু করে অরূপ বিশ্বাসও (Aroop Biswas)। মঙ্গলবার ডিজি ও বিধাননগরের পুলিস কমিশনারকে শোকসও করা হয়েছে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন অরূপ বিশ্বাস। সম্প্রতি ফেডারেশনের উৎকর্ষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে এই পুরো ঘটনা নিয়ে মুখ খুললেন দেব (Dev)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Raj-Subhashree: মেসির সঙ্গে ছবি, নেটপাড়ায় শুভশ্রীকে নিয়ে অশালীন মিম-ট্রোল! পুলিসে অভিযোগ রাজের…

হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও ভক্তরা সেদিন তাঁদের ‘ঈশ্বর-পুত্রকে’ এক ঝলক দেখতে না পাওয়ার হতাশা এবং ক্ষোভে স্টেডিয়াম কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ২০ মিনিটের মধ্যেই মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠে উড়ে আসে বোতল, আর ভক্তদের কান্না ও প্রতিবাদের মধ্যে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দেবের আক্ষেপ, “বাংলার মানুষদের জন্য এটা দাগ হয়ে গেল”। 

রবিবার দেব বলেন, “যাঁরা সেখানে শুধু উপস্থিত ছিলেন তাঁদের জন্য নয়। বরং, আমার মনে হয়, বাংলার মানুষদের জন্য এটা দাগ হয়ে গেল। কলকাতা আর্টপ্রেমীদের শহর। এখানে অনেক বড় বড় ইভেন্ট হয়। অনেক তারকা, সেলিব্রিটি আগেও এসেছেন এখনও আসেন তাঁরা, এখানে অনেক কনসার্ট হয়, হাজার হাজার মানুষ আসেন। আমার মনে হয় এতে বাংলার যে একটা ইমেজ ছিল সেটা নষ্ট হল। আমারও খুব কষ্ট হয়েছে”। 

আরও পড়ুন- Arjun Rampal Marriage: ৬ বছরের সম্পর্কে ২ সন্তান! এবার ১৫ বছরের ছোট গ্যাব্রিয়েলার সঙ্গেই বাগদান অর্জুন রামপালের…

অন্যান্য রাজ্যের সফল ইভেন্টের উদাহরণ টেনে অভিনেতা বলেন, “আমরা পারলাম না, অন্য রাজ্যগুলো করে দেখাল। এটা কষ্টের। এই ইমেজটা যেভাবে নষ্ট হয় সেটা পুনরুদ্ধার করতে হবে। মেসি একজন আন্তর্জাতিক তারকা। সারা পৃথিবীর সামনে শুধু কলকাতার নয় ভারতের ইমেজ খারাপ হল। আমি নিশ্চিত যারা এই অনুষ্ঠানে যুক্ত তাঁরা রিকভারি করার কথা ভাবছেন। আমাদের মান সম্মান অটুট কীভাবে থাকবে, তা নিশ্চই ভাববে।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *