জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবুধাবিতে প্রায় পৌনে সাত ঘণ্টা ধরে চলেছে আইপিএল মিনি নিলাম। (IPL Auction 2026)। গত মঙ্গলবার এতিহাদ এরিনায় রীতিমতো বুঝে-শুনে খরচ করেই আগামীর বিনিয়োগ সেরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও ভেঙ্কি মাইসোররা (Venky Mysore)। নিলাম শেষে…
আরও পড়ুন: গঙ্গার তীরে পদ্মাপারের তারকা পেসার, নিলামে রেকর্ড করে সবচেয়ে দামি বাংলাদেশি!
কলকাতা নাইট রাইডার্সকে এবার রীতিমতো ব্যালান্সড দেখাচ্ছে। ৭৭ শূন্যপদে লড়াই ৩৫৯ প্রার্থীর লড়াই ছিল নিলামে। ক্রিকেটার কেনার বাজারে কেকেআরের পকেটেই ছিল সর্বাধিক টাকা। ৬৪.৩ কোটির পার্স নিয়েই এসেছিল কেকেআর। ১৩টি স্লট পূরণ করতে হতে তাদের। কেকেআর একেবারে ছকেই পা ফেলেছে।
দেশি-বিদেশি মিলিয়ে যে ১৩ ক্রিকেটারকে নিলামে নিল কেকেআর:
১) ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি টাকা)
২) ফিন অ্যালেন (২ কোটি টাকা)
৩) মাথিশা পাথিরানা (১৮ কোটি টাকা)
৪) তেজস্বী সিং (৩ কোটি টাকা)
৫) কার্তিক ত্যাগী (৩০ লক্ষ টাকা)
৬) প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ টাকা)
৭) রাহুল ত্রিপাঠী (৭৫ লক্ষ টাকা)
8) টিম সেফার্ট (১.৫ কোটি টাকা)
৯) মুস্তাফিজুর রহমান (৯.২ কোটি টাকা)
১০) সার্থক রঞ্জন (৩০ লক্ষ টাকা)
১১) দক্ষিণ কামরা (৩০ লক্ষ টাকা)
১২) রাচিন রবীন্দ্র (২ কোটি টাকা)
১৩) আকাশ দীপ (১ কোটি টাকা)
আরও পড়ুন: নিলাম যুদ্ধের ওপেনিংয়েই বাদশাহর বাজিমাত, ব্যাংক ভেঙে কলকাতা নিল ক্যামেরন গ্রিনকে…
কেকেআরের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:
১) অজিঙ্কা রাহানে
২) অঙ্গকৃষ রঘুবংশী
৩) অনুকূল রয়
৪) হর্ষিত রানা
৫) মণীশ পাণ্ডে
৬) রমনদীপ সিং
৭) রিঙ্কু সিং
৮) রোভমান পাওয়েল
৯) সুনীল নারিন
১০) উমরান মালিক
১১) বৈভব অরোরা
১২) বরুণ চক্রবর্তী
কেকেআরের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা:
১) লুভনিথ সিসোদিয়া
২) কুইন্টন ডি কক
৩) রহমানুল্লাহ গুরবাজ
৪) ভেঙ্কটেশ আইয়ার
৫) আন্দ্রে রাসেল
৬) মঈন আলি
৭) স্পেনসার জনসন
৮) অ্যানরিক নোকিয়া
৯) চেতন সাকারিয়া
অতীতে নিলামে কেকেআরের নিস্ক্রিয়তা নিয়ে ভক্তরাই বিভিন্ন সময় সরব হয়েছেন। কিন্তু এবার কেকেআর সমর্থকরা নিলাম দেখে নিঃসন্দেহে খুশি হয়েছেন। এই দল কিন্তু বাকি দলগুলিকে চাপে রাখতে পারে। এই কথা এখনই বলা যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
