Dev: সিনেমাহলে জায়গা নেই প্রজাপতি২-র! দেব পোস্ট করার ৪ ঘণ্টার মধ্যেই…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে দেবের (Dev) ‘প্রজাপতি ২’ (Projapati 2)। ছবি মুক্তির আগেই সিনেমা হলে শো পাওয়া নিয়ে শুরু হয়েছে তরজা। এত মিটিং, কথাবার্তা সবই কি বিফলে গেল? সম্প্রতি ফেডারেশন ও ইম্পার যৌথ মিটিংয়ে ছবি রিলিজ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে আলোচনা কম হয়নি। তবে এরপরও পছন্দের সময়ে শো পেল না দেবের প্রজাপতি ২। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তবে এরপরই মিটে গেল যাবতীয় সমস্যা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Samantha Ruth Prabhu: নিধির পর এবার সামান্থা! প্রকাশ্যেই আঁচল ধরে টান, উন্মত্ত ফ্যানেদের হাতে হেনস্থার শিকার নায়িকা…

দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমাহলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমাহলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে”।

তবে দেবের দাবি সেই পোস্ট করার চারঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। দেব বলেন, তিনি দুপুর ১২ টায় পোস্ট করেছিলেন কিন্তু বিকেল চারটের মধ্যে সমস্যা সমাধান করে ফেলেছেন। দেবের দাবি, তিনি চান, প্রত্যেকটা ছবি ভাল চলুক। দেবের মতে, “আমি শো পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। যাঁরা ছবি চালাচ্ছেন, তাঁরা যেন ভাল থাকেন। বাংলা ছবির ভাল হোক, এটাই চাই”। 

দেবের মতে, “এটুকু বলতে পারি, এখনও পর্যন্ত যাঁরা ‘প্রজাপতি ২’ দেখেছেন, তাঁরা বলেছেন এটা আজ পর্যন্ত দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরির সেরা ছবি।” দেব জানান যে তাঁর ছবি দেখে মুগ্ধ পরিচালক হরনাথ চক্রবর্তী। ফোন করে দেবকে নিজেই একথা জানিয়েছেন বর্ষীয়ান পরিচালক। 

আরও পড়ুন- Rachna Banerjee: ‘শুভশ্রীর কী দোষ? ডেকেছিল তাই গিয়েছে, প্রসেনজিত্‍-দেবকেও ডাকা উচিত ছিল’, মেসিকাণ্ডে সরব রচনা…

এই বিষয়ে দেব জানান “মঙ্গলবার উনি আমায় ফোন করে আধ ঘণ্টা ধরে শুধু প্রশংসাই করে গেলেন”। দেবের দাবি, তিনি খুবই আশাবাদী। ছবি সম্পর্কে সবজায়গা থেকেই আপডেট নিচ্ছেন। দেব বলেন,”আমি তো সাবান বিক্রি করছি না। আমি সিনেমা বানাই। সেখানে আবেগ জরুরি। আমার মধ্যে আবেগ না থাকলে সিনেমা বানাব কী করে”। সেই আবেগের জায়গা থেকে পোস্টটা করেছেন মেগাস্টার। এরপরে নবীনার টিকিট কাউন্টারে প্রজাপতি ২-র টিকিট চেয়ে প্রতিবাদও করতে দেখা যায় দেবের ফ্যানেদের। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *