Mother kills Daughter: সিলিংয়ে ঝুলছে ওড়না! ৩ মাসের সন্তানকে নিজেই মেরে… মেঝেতে পড়ে নিথর মা-মেয়ে!


বিশ্বজিত্‍ মিত্র: ৩বছরের শিশু কন্যাকে খুন! তারপর আত্মহত্যার চেষ্টা মায়ের। ঘটনায় তীব্র চাঞ্চল্য কুপার্স ক্যাম্পে। সূত্রের খবর, কুপার্স ক্যাম্প নোটিফায়েড পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলাকে শুক্রবার সকালে অনেকক্ষণ দরজা খুলতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা জানলা খুললে দেখেন মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে মা ও কন্যা এবং সিলিং থেকে ওড়না ঝুলছে। 

Add Zee News as a Preferred Source

পরে স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ওই মহিলা ও তার সন্তাকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কন্যা সন্তানকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মা আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। এদিকে বাড়িতে সন্তানকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। পুলিসের প্রাথমিক অনুমান সন্তানকে শ্বাসরোধ করে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা। তবে ওড়না ছিঁড়ে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন ওই মহিলা। তবে কী কারণে এই খুন ও আত্মহত্যার চেষ্টা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিস।

উল্লেখ্য, বছরের প্রথম দিন ১ জানুয়ারী এই ঘটনার থেকেও আরও মর্মান্তিক খবর সামনে আসে। তিন শিশুকে খুন করে আত্মঘাতী হয় বাবা। ঘটনার পিছনে উঠে এল করুণ কারণ- আর্থিক সংকট। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে অভিযুক্ত বাবা তিন সন্তানকে খুন করে। মৃত ব্যক্তির নাম ভেমুলাপাটি সুরেন্দ্র। তিনি তাঁর সাত, চার ও দুই বছর বয়সী তিন সন্তান কাভ্যাশ্রী, জ্ঞানেশ্বরী ও সূর্য গগনকে  হত্যা করেন। এরপর তিনি নিজে আত্মহত্যা করেন। 

প্রাথমিক তদন্তে অনুমান, স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুরেন্দ্র। তাঁর স্ত্রী মহেশ্বরী গত বছর আগস্ট মাসে অসুস্থতাজনিত কারণে মারা যান। সেই থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরেন্দ্র দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পারিবারিক অশান্তি ও আর্থিক অনটনও তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। ঘটনার দিন রাতে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে। পুলিস জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *