অর্ণবাংশু নিয়োগী: I-PAC অফিসে তল্লাশি ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং রাজ্য সরকারের সংঘাতের আইনি লড়াইয়ে এবার নাটকীয় মোড়। আইপ্যাক শুনানি মুলতুবি। এজলাসে অসংখ্য আইনজীবী। জানা গিয়েছে, ভর্তি এজলাস। শুনানি শুরুতে সমস্যা। আদালতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিরক্ত হয়ে এজলাসে ছাড়েন বিচারপতি। এই কারণে মামলা মুলতুবি। আগামী ১৪ জানুয়ারি শুনানি হবে বলে জানা গিয়েছে। শুনানির মত পরিস্থিতি নেই।
কী ঘটে আদালতে:
তৃণমূল দায়ের করা মামলা এবং ইডির দায়ের করা মামলা- জোড়া মামলার শুনানির কথা ছিল শুক্রবার দুপুর ২.৩০টে। কিন্তু এজলাস বসার আগেই দুপুর ২.০০টো থেকেই আদালতে ভিড় জমতে শুরু করে। রাজ্য সরকার ভার্সেস ইডির সংঘাতের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে আদালতও। এজলাস শুরুর আগে থেকে আদালতে আইনজীবীরা ভিড় করতে শুরু করেন। মামলা শোনার জন্য জুনিয়র-সিনিয়র আইনজীবীরা ভিড় করেছিলেন আদালতে। এমনকী শুনানি শুনতে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবীরা।
আদালতে এমন এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যে, কোনও পক্ষই ঠিকমত সওয়াল শোনাই যাচ্ছিল না। আদালতের ভিতরে একাধিক ব্যক্তির আওয়াজের জন্য কারোর কথাই স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। বিচারপতি বিরক্ত হয়ে আদালতে ছাড়তে বাধ্য হন। পরবর্তী শুনানির জন্য় ১৪ জানুয়ারি তারিখ ধার্য করা হয়।
এরপরই ইডির তরফ থেকে মেইল পাঠানো হয়। আজই দ্রুত শুনানির আবেদন এবং বিচারপতি বদলের আবেদন নিয়ে প্রধান বিচারপতিকে ই-মেল পাঠায় ED।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
