Behala Classical Festival 2026: শুরু হচ্ছে ১৪তম বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, চার দিনের সঙ্গীতমলায় চাঁদের হাট…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে শীতের আমেজ আর শাস্ত্রীয় সঙ্গীতের সুর—এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে আবারও ফিরছে ‘বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল’। বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে আয়োজিত হবে এই ঐতিহ্যবাহী উৎসবের চতুর্দশ সংস্করণ। প্রতিদিন বিকেল ৫:৩০টা থেকে শুরু হবে এই সুরের আসর।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Rani Mukerji: খাকি উর্দিতে ‘ডার্ক ও ডেডলি’ রানি! ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই আসছে ‘মর্দানি ৩’…

এবারের উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে সম্মানিত করা হবে ‘জীবনকৃতি সম্মাননা’য়। এর আগে এই সম্মান পেয়েছেন পণ্ডিত পারভিন সুলতানা ও পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীরা। সংস্থার সম্পাদক সন্দীপন ব্যানার্জি জানান, গত তেরো বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও বিশ্বের নামী শিল্পীরা এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন।

সঙ্গীত উৎসবের সূচি:

১১ জানুয়ারি: কেড়িয়া ব্রাদার্স (সরোদ ও সেতার যুগলবন্দী) এবং হরিশ তিওয়ারি (কণ্ঠ সঙ্গীত)।
১২ জানুয়ারি: পণ্ডিত অজয় চক্রবর্তী (কণ্ঠ সঙ্গীত), রাহুল শিবকুমার শর্মা (সন্তুর) এবং সূর্যদীপ্ত ভট্টাচার্য (চতুরঙ্গী)।
১৩ জানুয়ারি: পূর্বায়ণ চট্টোপাধ্যায় (সেতার), অভিষেক বরকার (সরোদ), সঙ্গীত মিশ্র (সারেঙ্গী) এবং অম্বি সুব্রমণিয়াম (বেহালা)।
১৪ জানুয়ারি (সমাপনী সন্ধ্যা): তেজস্বিনী ডি ভারনেকর (কণ্ঠ সঙ্গীত), শুভেন্দ্র রাও (সেতার), সরওয়ার হোসেন (সারেঙ্গী)। উৎসবের মূল আকর্ষণ হিসেবে বাঁশিতে থাকছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও রাকেশ চৌরাসিয়া। তবলার জাদুকরী ছন্দে থাকবেন ওজাস আধিয়া।

আরও পড়ুন- Classical Music & Dance Festival: ফিরছে বৈঠকি সংস্কৃতি! ‘সম্বন্ধ’ উৎসবে পণ্ডিত রবিশঙ্করকে শ্রদ্ধা নিবেদন…

শহরের সঙ্গীতপ্রেমীদের জন্য এই চার দিন এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *