জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজকোটে চলছে ভারত-নিউ জিল্যান্ড চলতি তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত। রোহিত শর্মা ও (Rohit Sharma) শুভমন গিল (Shubman Gill) ওপেন করতে নেমেছিলেন। রোহিত ৩৮ বলে ২৪ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর নামেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে ভারতের ব্যাটিং মায়েস্ত্রো ক্রিজে নামার আগেই তাঁকে সুখবর জানিয়ে দিয়েছে আইসিসি (ICC)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সর্বশেষ ওডিআই র্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এলেন কোহলি (Virat Kohli Reclaims ICC ODI No.1 Ranking। রোহিতকে তিনে নামিয়ে চার বছর পর মসনদে ফিরলেন রাজা। আক্ষরিক অর্থেই ‘কিং ইজ ব্যাক’…
দুরন্ত ফর্মে কিং কোহলি
কোহলির দুর্দান্ত ফর্মই তাঁকে ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের মগডালে বসিয়েছে। গত রবিবার বডোদরায় ভারত- নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচে বিরাট ৯১ বলে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। তারপরই সতীর্থ রোহিতকে পিছনে ফেলে একে আসেন বিরাট। তাঁর বর্ণময় কেরিয়ারে এই নিয়ে ১১ বার মতো ওডিআই সংস্করণে বিশ্বের ১ নম্বর হলেন। গত নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে ১৩৫, ১০২ এবং ৬৫ রানের অপরাজিত ইনিংস এবং তারপর অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ রানের অপরাজিত ইনিংস-সহ বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। আর তার সুবাদে এই সাফল্য পেলেন।
বিরাটের বিরল রেকর্ড
ভারতের প্রাক্তন অধিনায়ক ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আরোহণ করেছিলেন। মোট ৮২৫ দিন এক নম্বর থাকার কৃতিত্ব রয়েছে বিরাটের। যা কোনও ভারতীয় ব্যাটারের জন্য সবচেয়ে বেশি সময়ে একে থাকার রেকর্ড। বিরাট সর্বকালের সেরাদের তালিকায় দশম স্থানে রয়েছেন। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। যিনি অবিশ্বাস্য ভাবে ২৩০৬ দিন ধরে একে ছিলেন।
বাকিদের কী আপডেট
নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল রোহিতকে সরিয়ে শীর্ষ তিন ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি এখন দুয়ে। ওডিআই র্যাঙ্কিংয়ের অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলতে গেলে ব্যাটারদের মধ্যে কেএল রাহুল (এক ধাপ এগিয়ে ১১ নম্বরে) এবং ডেভন কনওয়ে (তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে) উঠে এসেছেন। অন্যদিকে বোলারদের মধ্যে ভারতের মহম্মদ সিরাজ (পাঁচ ধাপ এগিয়ে ১৫ নম্বরে) এবং কাইল জেমিসন (২৭ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে) এগিয়েছেন। ব্যাটারদের তালিকায় প্রথম দশে ভারতীয়দে মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছেন গিল (৫) ও শ্রেয়স আইয়ার (১০)
আরও পড়ুন: বিশ্বকাপের আগেই BIG BREAKING, ৩৭ বছরের ভারতীয় মহাতারকাই ফিরলেন ক্যাপ্টেনের হটসিটে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
