‘পারফরম্যান্সের এই তো ছিরি’! গম্ভীরের স্বজনপোষণেরই প্রোডাক্ট বাদোনি, হেডকোচকে কচুকাটা শ্রীকান্তের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে নিউ জিল্যান্ড রয়েছে ভারতে (New Zealand Tour OF India)। মেন ইন ব্লু বনাম ব্ল্যাকক্যাপস ডুয়েল দুই ফরম্যাট মিলিয়ে ৩ ওডিআই এবং ৫ টি-২০আইয়ের। ১১ জানুয়ারি বডোদরায় হয়ে গিয়েছে প্রথম ওডিআই। শুভমন গিলের (Shubman Gill) টিম সিরিজের প্রথম ম্যাচেই মাইকেল ব্রেসওয়েলদের ৪ উইকেটে হারিয়েছে।

Add Zee News as a Preferred Source

ঋষভ-ওয়াশিংটন

খেলার আগের দিন ও খেলার দিন মিলিয়ে ভারতের দুই তারকা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। অনুশীলনে পেশির চোট পেয়ে ঋষভ পন্থের (Risabh Pant) আর এই সিরিজ খেলা হবে না। ওদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) খেলতে খেলতেই পেশির চোট পান। তাঁর পক্ষে টি-২০আই সিরিজ খেলাও সম্ভব হবে কিনা তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। আর সুন্দরের বিকল্প হিসেবে দলে ঢুকে পড়েছেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)!

আরও পড়ুন: ‘সাইবেরিয়ার ঠান্ডাতেও বিশ্বকাপ খেলব’, লাগাতার হিন্দু নিধনের পরেও দাবিতে অনড় বাংলাদেশ!

বাদোনিকে ঘিরে বিতর্কের ঝড়!

২৬ বছরের বাদোনি একেবারেই আনকোরা মুখ। এমনও নয় যে, সম্প্রতি তিনি দারুণ কিছুও করেছেন ব্যাট হাতে! ফলে বাদোনির ওডিআই নির্বাচন ঘিরে বিতর্কের ঝড় উঠে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। রুতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ ও রিঙ্কু সিংয়ের মতো তারকাদের না ডেকে বাদোনিকে কেন ডাকা হল! প্রশ্ন তুলছেন অনেকেই। আর এবার টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনে তাঁকে কচুকাটা করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সাফ বলে দিলেন ভারতীয় দলে ‘ফেভারিটজম’ চলছে। 

যুক্তি নিয়ে প্রশ্ন শ্রীকান্তের

শ্রীকান্ত মনে করেন বাদোনির সাম্প্রতিক ঘরোয়া ফর্ম ওডিআই দলে সুযোগ পাওয়ার পক্ষে যথেষ্ট নয়। বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্সের কথা উল্লেখ করে শ্রীকান্ত বলেন, ‘পারফরম্যান্সের এই তো ছিরি, এরপর ওর দলে নির্বাচিত হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। নির্বাচনের মাপকাঠি অসামঞ্জস্যপূর্ণ বলেই মনে হচ্ছে। শ্রীকান্তের দাবি, নির্বাচকরা মানদণ্ডে স্বচ্ছতার অভাব রয়েছে। শ্রীকান্তের সংযোজন, ‘কাউকে কাউকে রান করতে বলা হচ্ছে। কিন্তু আবার কারোর ক্ষেত্রে কিছু না করলেও চলছে। সোজা দলে নেওয়া হচ্ছে।’ এমন নির্বাচনের ফলে ঘরোয়া ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের কাছে কী বার্তা যায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীকান্ত

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই BIG BREAKING, ৩৭ বছরের ভারতীয় মহাতারকাই ফিরলেন ক্যাপ্টেনের হটসিটে!

আইপিএল রেকর্ডও আহামরি নয়

আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টসের হয়ে ৫৬ ম্যাচে ৯৬৩ রান করেছেন বাদোনি! হাত ঘুরিয়ে নিয়েছেন ৪৯ উইকেট। বাদোনির আইপিএল রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত এবং সর্বোচ্চ পর্যায়ে তাঁর প্রভাব নিয়েও সন্দিহান প্রাক্তন তারকা। শ্রীকান্ত বলেন, ‘কেউ কি আমাকে তার একটি উল্লেখযোগ্য ইনিংসের কথা মনে করিয়ে দিতে পারবেন?’ শ্রীকান্ত যুক্তি দেন যে, শুধুমাত্র আইপিএলে খেলার অভিজ্ঞতাই ৫০ ওভারের ফরম্যাটে সাফল্যের নিশ্চয়তা দেয় না। বাদোনির সীমিত পাওয়ার-হিটিংয়ের ক্ষমতা এবং অপ্রচলিত শটের উপর নির্ভরতার সমালোচনাও করেছেন শ্রীকান্ত। তাঁর সংযোজন,  ‘সে ম্যাচ জেতাতে পারবে না।’

অলরাউন্ডার তকমা নিয়ে শ্রীকান্তের প্রশ্ন

বাদোনিকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করার বিষয়টিও শ্রীকান্ত মানতে পারছেন না। শ্রীকান্ত বলেন, ‘শুধু এক ম্যাচে তিন উইকেট নিয়েছে বলেই তাকে অলরাউন্ডার বলছে।’  আইপিএলে বাদোনি কতবার বল করেছেন তা নিয়েও প্রশ্ন শ্রীকান্তের- ‘কেউ কি তাঁকে আইপিএলে বোলিং করতে দেখেছে?’

প্রমাণিত পারফর্মাররা বাদ

আগের ওডিআই সিরিজে সেঞ্চুরি করা সত্ত্বেও রুতুরাজকে বাদ দেওয়াটা ‘একেবারেই অন্যায়’ বলে মনে করেন শ্রীকান্ত। তিনি বলেন, ‘ও কী এমন পাপ করেছে?’ শ্রীকান্ত বলেছেন, যদি সত্যিই একজন অলরাউন্ডারের প্রয়োজন হত, তবে অক্ষর প্যাটেলকে কেন উপেক্ষা করা হবে!

আরও পড়ুন: মেয়েদের আইপিএলে কে এই সুন্দরী রহস্যময়ী? আবেদনময়ী অ্যাংকারকে দেখেই লাখো লাখো ফ্যানের…

স্বজনপোষণের অভিযোগ

গৌতম গম্ভীর আইপিএলে লখনউয়ের মেন্টর ছিলেন, বাদোনি সেই টিমেরই। ব্যক্তিগত সম্পর্কের ভূমিকা কাজ করেছে বলেই শ্রীকান্তের অভিযোগ। তিনি বলেন, ‘আমার মনে হয় বাদোনি এলএসজি-র হয়ে খেলেছে, সেখানে ওর একজন পরামর্শদাতা ছিল। এবং সেই কারণেই বাদোনি এখন দলে এসেছে। আমি বাদোনির নির্বাচনে আর অন্য কোনও কারণ দেখছি না।’ ভারতীয় দলে সুযোগ পাওয়াকে ক্রমেই কঠিন হচ্ছে বল মত শ্রীকান্তের। এখন খেলোয়াড়দের নির্বাচকদের দরজা ভাঙতে ‘কয়েকটি ট্রাকের’ প্রয়োজন হয় বলে মত শ্রীকান্তের।

আরও পড়ুন: ৪৩ বছরে প্রয়াত বিশ্বকাপজয়ী ব্রাজিলের কাকা! আদৌ এই খবর সত্যি! কী বলছে FACT CHECK?

বাদোনির হয়ে প্রচার কোটাকের 

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বাদোনির হয়ে চুটিয়ে প্রচার করেছেন। রাজকোটে ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় ওডিআইয়ের আগে কোটাক সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে তিনি বলেন, ‘ও খেলছে, পারফর্ম করছে। ভারত ‘এ’ দলের হয়ে কিছু একদিনের ম্যাচ খেলেছে এবং ভালো পারফর্মও করেছে। অবশ্য নির্বাচকরাই দল নির্বাচন করেন। কিন্তু যে কোনোও সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে, যখন ওয়াশিংটন দলে নেই, তখন আপনি সাধারণত মাত্র পাঁচ বোলার নিয়ে খেলতে পারবেন না। গত ম্যাচে যদি আমাদের মাত্র পাঁচ বোলার থাকত এবং ওয়াশিংটন চতুর্থ বা পঞ্চম ওভারে আহত হত, তাহলে বাকি ওভারগুলো কে বল করত? তাই প্রতিটি দলই একজন ষষ্ঠ বোলিং বিকল্প রাখতে চাইবে। কখনও কখনও, যদি ওয়াশিংটনের মতো একজন অলরাউন্ডার থাকে, তবে সে একজন সমান ভালো বোলার হয়। আবার কখনও কখনও সে এমন একজন ব্যাটার হতে পারে যে বোলিংও করতে পারে। প্রয়োজন হলে কেউ যেন চার-পাঁচ ওভার, এমনকী তিন-চার ওভারও বল করতে পারে, যা প্রয়োজন হবে। সে ভারত ‘এ’ দলের হয়ে বাদোনির কয়েকটি অর্ধশতকও রয়েছে এবং বলও করতে পারে। আইপিএলে সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করেছে বাদোনি। তার জন্য শুভকামনা রইল। 

আরও পড়ুন: ২৪০০০০০০ টাকায় KKR-এ সই, বিশ্বকাপের ২৫ দিন আগেই BCCI-কে চিঠি! ভারতীয় তারকার চরম সিদ্ধান্তে তোলপাড়…

বাদোনির ক্রিকেট কেরিয়ার

বাদোনি তাঁর কেরিয়ারে ২১টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৭.৯৬-এর গড়ে ১৬৮১ রান (সর্বোচ্চ ২০৫) করেছেন। ২২ উইকেট নিয়েছেন। ২৭ লিস্ট এ ম্যাচে ৬৯৩ রান করেছেন ৩৬.৪৭-এর গড়ে। স্ট্রাইক রেট ৯৩-এর বেশি। রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। তিনি ২৯.৭২ গড় এবং ৪.৫৪ ইকোনমি রেটে ১৮ উইকেটও নিয়েছেন, যেখানে বাদোনির সেরা বোলিং পরিসংখ্যান ৩/২৯। লখনউ সুপার জায়ান্টসের মিডল-অর্ডার ব্যাটার হিসেবে ৫৬ আইপিএল ম্যাচ খেলেছেন। ৪৬ ইনিংসে তিনি ২৬.৭৫-এর গড়ে এবং ১৩৮.৫৬ স্ট্রাইক রেটে ৯৬৩ রান করেছেন, যার মধ্যে ছ’টি অর্ধশতক এবং সর্বাধিক ৭৪ রানের ইনিংস রয়েছে। গত বছর ভারত সফরে আসা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে বাদোনি দ্বিতীয় বেসরকারি ওডিআই-তে ৬৬ রানের একটি ইনিংস খেলেন। তাঁর খেলা দুই ম্যাচে যথাক্রমে ৪ ওভারে ০/১৫ ও ৭ ওভারে ০/৪৩ বোলিং করেন। এছাড়াও অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিনি দুই ম্যাচে ১৬.৩৩-র গড়ে তিন উইকেট নেন এবং এক ইনিংসে ২১ রান করেন।
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *